ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের সুযোগ বহাল চায় জামায়াত

সংগৃহীত ছবি
ফলো করুন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় রাজধানীর নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠক শুরু হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেয়।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দীন সরকার এবং শিশির মোহাম্মদ মনির।

এর আগে এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের প্রস্তাব নিয়ে ইসির সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে সামসুল আলমের নিয়োগসহ কয়েকটি বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হবে।

গত ২১ জুলাই অনুষ্ঠিত কমিশন সভায় এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণার সুপারিশ অনুমোদন করে ইসি। একই সঙ্গে স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের আইনি সুযোগ রাখাসহ আরও কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়।

তবে ইসির এসব সিদ্ধান্ত এখনো সুপারিশের পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় আইন সংশোধন না হওয়া পর্যন্ত প্রস্তাবগুলো কার্যকর হবে না।

ট্যাগ : নির্বাচন জামায়াত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের সুযোগ বহাল চায় জামায়াত

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় রাজধানীর নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠক শুরু হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেয়।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দীন সরকার এবং শিশির মোহাম্মদ মনির।

এর আগে এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের প্রস্তাব নিয়ে ইসির সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে সামসুল আলমের নিয়োগসহ কয়েকটি বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হবে।

গত ২১ জুলাই অনুষ্ঠিত কমিশন সভায় এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণার সুপারিশ অনুমোদন করে ইসি। একই সঙ্গে স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের আইনি সুযোগ রাখাসহ আরও কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়।

তবে ইসির এসব সিদ্ধান্ত এখনো সুপারিশের পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় আইন সংশোধন না হওয়া পর্যন্ত প্রস্তাবগুলো কার্যকর হবে না।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ