ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে সংসদীয় বৈঠক

ছবি : সংগৃহিত
ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন গ্রুপের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, জহরত আদিব চৌধুরী, মাহমুদা হাবীবা, মোহাম্মদ নাজিবুর রহমান, মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এবং মো. আবুল হাসনাত।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর সদস্যদের পরিচিতি পর্ব এবং গ্রুপের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে চীনের গুরুত্ব এবং বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ নিয়ে মতবিনিময় করেন সদস্যরা।

বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করা, সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বাড়ানো এবং দ্বিপক্ষীয় যোগাযোগ জোরদারের বিষয় গুরুত্ব পায়।

এ ছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে দেশে চীনা বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। সদস্যরা বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপরও গুরুত্ব দেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বাংলাদেশ জাতীয় সংসদ চীন বাংলাদেশ-চীন সম্পর্ক

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে সংসদীয় বৈঠক

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন গ্রুপের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, জহরত আদিব চৌধুরী, মাহমুদা হাবীবা, মোহাম্মদ নাজিবুর রহমান, মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এবং মো. আবুল হাসনাত।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর সদস্যদের পরিচিতি পর্ব এবং গ্রুপের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে চীনের গুরুত্ব এবং বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ নিয়ে মতবিনিময় করেন সদস্যরা।

বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করা, সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বাড়ানো এবং দ্বিপক্ষীয় যোগাযোগ জোরদারের বিষয় গুরুত্ব পায়।

এ ছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে দেশে চীনা বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। সদস্যরা বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপরও গুরুত্ব দেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ