ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খাদ্য ও সার সরবরাহে সহযোগিতা বাড়াবে রাশিয়া

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর আগ্রহ জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে কম দামে ইউরিয়া সারসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য বাংলাদেশে সরবরাহের প্রস্তাব দিয়েছে দেশটি।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক অংশীদারিত্ব, খাদ্য নিরাপত্তা, কৃষি সহযোগিতা, সার সরবরাহ এবং সরকার-টু-সরকার বাণিজ্য সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।

মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বাংলাদেশে নিয়মিত গম ও মিউরিয়েট অব পটাশ সার সরবরাহে রাশিয়ার সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, রাশিয়া বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন ও বাণিজ্য অংশীদার। ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাশিয়ার প্রতিনিধিদল জানায়, জেএসসি এফইসি প্রোডিনটর্গের মাধ্যমে সরকার-টু-সরকার ভিত্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে তারা আগ্রহী।

প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ বর্তমানে যেসব দেশ থেকে ইউরিয়া সার আমদানি করছে, তার তুলনায় প্রতি মেট্রিক টনে ১০ মার্কিন ডলার কম দামে সার দিতে চায় রাশিয়া। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সার আমদানির খরচ কমার পাশাপাশি সরবরাহ ব্যবস্থাও আরও স্থিতিশীল হতে পারে।

বৈঠকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ এবং রাশিয়ার জেএসসি এফইসি প্রোডিনটর্গের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের আওতায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

রাশিয়া বাংলাদেশে সূর্যমুখী তেল, হলুদ মটরশুঁটি, ছোলা, লাল মসুর ডাল ও সবুজ মসুর ডালসহ বিভিন্ন খাদ্যপণ্য সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে।

রুশ প্রতিনিধিরা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

মন্ত্রী রাশিয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানো হবে।

বৈঠকে উভয় পক্ষ নিয়মিত যোগাযোগ বজায় রেখে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজ করার বিষয়ে একমত হয়।

ট্যাগ : খন্দকার আবদুল মুক্তাদির বাংলাদেশ রাশিয়া সম্পর্ক সার আমদানি

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

খাদ্য ও সার সরবরাহে সহযোগিতা বাড়াবে রাশিয়া

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ