ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

মঙ্গলবার (২৮ জুলাই) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই বাহিনীর প্রধান পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সেনাপ্রধান নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি নৌবাহিনী প্রধানের সফল নেতৃত্ব ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

সৌজন্য সাক্ষাতের আগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই বাহিনীর বিদ্যমান সহযোগিতা, পারস্পরিক আস্থা ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ট্যাগ : সেনাবাহিনী ওয়াকার-উজ-জামান খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

মঙ্গলবার (২৮ জুলাই) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই বাহিনীর প্রধান পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সেনাপ্রধান নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি নৌবাহিনী প্রধানের সফল নেতৃত্ব ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

সৌজন্য সাক্ষাতের আগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই বাহিনীর বিদ্যমান সহযোগিতা, পারস্পরিক আস্থা ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ