বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।মঙ্গলবার (২৮ জুলাই) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই বাহিনীর প্রধান পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।সেনাপ্রধান নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি নৌবাহিনী প্রধানের সফল নেতৃত্ব ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।[BANGVIEWS-POST:2666]সৌজন্য সাক্ষাতের আগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই বাহিনীর বিদ্যমান সহযোগিতা, পারস্পরিক আস্থা ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।