ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৪

সংগৃহীত ছবি
ফলো করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা চার যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মায়া আলম (৪০)। তিনি সোনাখালী এলাকার বারাকপুর গ্রামের ভাড়াটিয়া এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তার পৈতৃক বাড়ি ভোলা জেলায়। তিনি মৃত মজিবুর রহমানের ছেলে।

আহত ব্যক্তিরা হলেন—বাপলুপুর এলাকার মো. শহিদ, সোনাখালী এলাকার মো. আলিনুর, সোনারগাঁজী এলাকার মো. টিকা খান এবং সোনাখালী এলাকার মো. সুরুজ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকামুখী একটি মালবাহী ট্রাক সোনাখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মায়া আলমের মৃত্যু হয়।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার ভেতর থেকে চার যাত্রীকে উদ্ধার করেন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন বলেন, দুর্ঘটনার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা সোনারগাঁ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৪

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা চার যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মায়া আলম (৪০)। তিনি সোনাখালী এলাকার বারাকপুর গ্রামের ভাড়াটিয়া এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তার পৈতৃক বাড়ি ভোলা জেলায়। তিনি মৃত মজিবুর রহমানের ছেলে।

আহত ব্যক্তিরা হলেন—বাপলুপুর এলাকার মো. শহিদ, সোনাখালী এলাকার মো. আলিনুর, সোনারগাঁজী এলাকার মো. টিকা খান এবং সোনাখালী এলাকার মো. সুরুজ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকামুখী একটি মালবাহী ট্রাক সোনাখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মায়া আলমের মৃত্যু হয়।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার ভেতর থেকে চার যাত্রীকে উদ্ধার করেন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন বলেন, দুর্ঘটনার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ