ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

সংগৃহীত ছবি
ফলো করুন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, হাসপাতাল শুধু চিকিৎসা দেওয়ার স্থান নয়, এটি মানুষের আস্থার কেন্দ্র। রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পেশাগত দক্ষতার পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ সফল করতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

হাসপাতাল পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নিশ্চিত করা গেলে মানুষ আরও দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে বলে মন্তব্য করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের আস্থা অর্জনে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানেও গুরুত্ব দিতে হবে। সরকারের প্রতিটি উদ্যোগে জনকল্যাণ নিশ্চিত করাই সর্বোচ্চ অগ্রাধিকার।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সেবার মান বাড়াতে দীর্ঘমেয়াদি ও কার্যকর কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ জনবল, ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন বাবলু, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম এবং হাসপাতালের উপপরিচালক ডা. মো. নাজমুল আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।

ট্যাগ : জহির উদ্দিন স্বপন স্বাস্থ্যসেবা শেবাচিম হাসপাতাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, হাসপাতাল শুধু চিকিৎসা দেওয়ার স্থান নয়, এটি মানুষের আস্থার কেন্দ্র। রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পেশাগত দক্ষতার পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ সফল করতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

হাসপাতাল পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নিশ্চিত করা গেলে মানুষ আরও দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে বলে মন্তব্য করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের আস্থা অর্জনে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানেও গুরুত্ব দিতে হবে। সরকারের প্রতিটি উদ্যোগে জনকল্যাণ নিশ্চিত করাই সর্বোচ্চ অগ্রাধিকার।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সেবার মান বাড়াতে দীর্ঘমেয়াদি ও কার্যকর কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ জনবল, ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন বাবলু, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম এবং হাসপাতালের উপপরিচালক ডা. মো. নাজমুল আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ