ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু বিষয়টি জানিয়েছেন।[BANGVIEWS-POST:1013]সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ঢাকা দক্ষিণ সিটির সড়ক ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং সংশ্লিষ্ট কাজের অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয়েছে বলে জানা গেছে।