ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দায়িত্বশীল সাংবাদিকতা ও ব্ল্যাকমেইলিং আলাদা করতে হবে: তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমানে গণমাধ্যমে দুই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। একদল সাংবাদিক তথ্যের প্রবাহে বস্তুনিষ্ঠতা বজায় রাখতে কাজ করছেন, আরেক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্য বিকৃত বা দূষিত করছেন।

তিনি বলেন, সাংবাদিকতার কোন অংশ পেশাদার কাজ এবং কোনটি ব্ল্যাকমেইলিং, তা স্পষ্টভাবে নির্ধারণ করা জরুরি। এটি করা না গেলে দায়িত্বশীল সাংবাদিকতাকে যথাযথভাবে উৎসাহ ও সহায়তা দেওয়া সম্ভব হবে না।

সোমবার বরিশাল সার্কিট হাউসে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয়বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একসময় গণমাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সংবাদমাধ্যমের স্বাধীনতা। এখন তার চেয়েও বড় সংকট হয়ে দাঁড়িয়েছে ভুল ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার। এ পরিস্থিতিতে একজন পেশাদার সাংবাদিক তার মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে পারবেন কি না, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।

সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, ওয়েজ বোর্ড নিয়ে গণমাধ্যমের মালিকপক্ষ, সম্পাদকীয় নীতিমালা নিয়ে সম্পাদক এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চলছে।

জহির উদ্দিন স্বপন বলেন, সরকারি বিজ্ঞাপন ও ক্রোড়পত্র বণ্টন, গণমাধ্যমের তালিকাভুক্তি, টেলিভিশনের টিআরপি এবং সংবাদপত্রের প্রচারসংখ্যা নির্ধারণে এখনো সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য নীতিমালার ঘাটতি রয়েছে।

তিনি বলেন, টেলিভিশনের দর্শকসংখ্যা নির্ধারণে বৈজ্ঞানিক ও নির্ভরযোগ্য পদ্ধতি গড়ে ওঠেনি। অল্পসংখ্যক সেট-টপ বক্সের তথ্যের ওপর ভিত্তি করে টিআরপির হিসাব তৈরি হওয়ায় অনেক ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

একইভাবে বিভিন্ন সংবাদপত্রের প্রচারসংখ্যা নিয়েও ভুল বা অতিরঞ্জিত তথ্য দেওয়া হয় বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এসব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে বলে জানান তিনি।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আবদুল বাছিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য কাওছার হোসেন খন্দকার, বিএফইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিনসহ অন্যরা।

ট্যাগ : জহির উদ্দিন স্বপন গণমাধ্যম সাংবাদিকতা তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

দায়িত্বশীল সাংবাদিকতা ও ব্ল্যাকমেইলিং আলাদা করতে হবে: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমানে গণমাধ্যমে দুই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। একদল সাংবাদিক তথ্যের প্রবাহে বস্তুনিষ্ঠতা বজায় রাখতে কাজ করছেন, আরেক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্য বিকৃত বা দূষিত করছেন।

তিনি বলেন, সাংবাদিকতার কোন অংশ পেশাদার কাজ এবং কোনটি ব্ল্যাকমেইলিং, তা স্পষ্টভাবে নির্ধারণ করা জরুরি। এটি করা না গেলে দায়িত্বশীল সাংবাদিকতাকে যথাযথভাবে উৎসাহ ও সহায়তা দেওয়া সম্ভব হবে না।

সোমবার বরিশাল সার্কিট হাউসে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয়বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একসময় গণমাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সংবাদমাধ্যমের স্বাধীনতা। এখন তার চেয়েও বড় সংকট হয়ে দাঁড়িয়েছে ভুল ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার। এ পরিস্থিতিতে একজন পেশাদার সাংবাদিক তার মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে পারবেন কি না, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।

সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, ওয়েজ বোর্ড নিয়ে গণমাধ্যমের মালিকপক্ষ, সম্পাদকীয় নীতিমালা নিয়ে সম্পাদক এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চলছে।

জহির উদ্দিন স্বপন বলেন, সরকারি বিজ্ঞাপন ও ক্রোড়পত্র বণ্টন, গণমাধ্যমের তালিকাভুক্তি, টেলিভিশনের টিআরপি এবং সংবাদপত্রের প্রচারসংখ্যা নির্ধারণে এখনো সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য নীতিমালার ঘাটতি রয়েছে।

তিনি বলেন, টেলিভিশনের দর্শকসংখ্যা নির্ধারণে বৈজ্ঞানিক ও নির্ভরযোগ্য পদ্ধতি গড়ে ওঠেনি। অল্পসংখ্যক সেট-টপ বক্সের তথ্যের ওপর ভিত্তি করে টিআরপির হিসাব তৈরি হওয়ায় অনেক ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

একইভাবে বিভিন্ন সংবাদপত্রের প্রচারসংখ্যা নিয়েও ভুল বা অতিরঞ্জিত তথ্য দেওয়া হয় বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এসব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে বলে জানান তিনি।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আবদুল বাছিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য কাওছার হোসেন খন্দকার, বিএফইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিনসহ অন্যরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ