ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৪৫ দিন পর মঙ্গলবার থেকে সেবা চালু করছে আদ্-দ্বীন হাসপাতাল

ছবি : সংগৃহিত
ফলো করুন

দীর্ঘ ৪৫ দিন বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল আবারও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করতে যাচ্ছে।

মঙ্গলবার, ২৮ জুলাই সকাল ৮টা থেকে হাসপাতালটির বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা পুনরায় শুরু হবে।

সোমবার, ২৭ জুলাই আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করায় আবার চিকিৎসাসেবা চালুর সুযোগ তৈরি হয়েছে। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, চিকিৎসক, সেবাগ্রহীতা, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

এর আগে সোমবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের পর হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করে। পরে গঠিত তদন্ত কমিটিকে সরেজমিনে হাসপাতালের পরিস্থিতি পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় হাসপাতালের লাইসেন্স পুনর্বহালের সিদ্ধান্ত নেয় সরকার।

তবে চিকিৎসাসেবা পরিচালনার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে কয়েকটি শর্ত মেনে চলতে হবে। এর মধ্যে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনাসংক্রান্ত ১৯৮২ সালের অধ্যাদেশের বিধান অনুসরণ এবং প্রয়োজনীয়সংখ্যক দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্স দ্রুত নিয়োগের বিষয়টি রয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ট্যাগ : স্বাস্থ্য মন্ত্রণালয় আদ্-দ্বীন হাসপাতাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

৪৫ দিন পর মঙ্গলবার থেকে সেবা চালু করছে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘ ৪৫ দিন বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল আবারও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করতে যাচ্ছে।

মঙ্গলবার, ২৮ জুলাই সকাল ৮টা থেকে হাসপাতালটির বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা পুনরায় শুরু হবে।

সোমবার, ২৭ জুলাই আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করায় আবার চিকিৎসাসেবা চালুর সুযোগ তৈরি হয়েছে। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, চিকিৎসক, সেবাগ্রহীতা, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

এর আগে সোমবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের পর হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করে। পরে গঠিত তদন্ত কমিটিকে সরেজমিনে হাসপাতালের পরিস্থিতি পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় হাসপাতালের লাইসেন্স পুনর্বহালের সিদ্ধান্ত নেয় সরকার।

তবে চিকিৎসাসেবা পরিচালনার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে কয়েকটি শর্ত মেনে চলতে হবে। এর মধ্যে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনাসংক্রান্ত ১৯৮২ সালের অধ্যাদেশের বিধান অনুসরণ এবং প্রয়োজনীয়সংখ্যক দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্স দ্রুত নিয়োগের বিষয়টি রয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ