ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘ঘৃণায় ডুবে বিশ্বকাপের সৌন্দর্য দেখেননি সমালোচকেরা’

জিয়ান্নি ইনফান্তিনো

‘ঘৃণায় ডুবে বিশ্বকাপের সৌন্দর্য দেখেননি সমালোচকেরা’
ছবি : সংগৃহিত
ফলো করুন

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টজুড়ে নিরাপত্তা, ভিসা জটিলতা, টিকিটের উচ্চমূল্য এবং কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এসব সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার দাবি, সমালোচকেরা নেতিবাচকতা ও গুজবে এতটাই ব্যস্ত ছিলেন যে বিশ্বকাপের আনন্দ, পারিবারিক আবহ এবং মানুষের মধ্যে তৈরি হওয়া ঐক্যকে উপভোগ করতে পারেননি।

ইনফান্তিনো বলেন, আয়োজকেরা মাঠে থেকে কঠোর পরিশ্রম করেছেন এবং সফলভাবে একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপ আয়োজন করেছেন। তার ভাষ্য, সমালোচকেরা যখন বিভাজন ও অসন্তোষের কথা বলছিলেন, তখন বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষ ফুটবলের মাধ্যমে একসঙ্গে উৎসব করেছে।

বিশ্বকাপ চলাকালে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখার পর তার এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতির সঙ্গে যোগাযোগ করার পর নিষেধাজ্ঞাটি স্থগিত করা হয়, যা নিয়ে ইউরোপীয় ফুটবল মহলে প্রশ্ন ওঠে।

ইনফান্তিনো এই সমালোচনা প্রত্যাখ্যান করে বলেন, বিতর্কিত কার্ড বা পরে শাস্তি পুনর্বিবেচনার ঘটনা বিশ্বের বড় বড় লিগেও ঘটে। তাই শুধু এই ঘটনাকে কেন্দ্র করে ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা তার কাছে অস্বাভাবিক মনে হয়েছে।

টুর্নামেন্টে ভিসা ও ভ্রমণসংক্রান্ত জটিলতাও আলোচনায় ছিল। ইরান দলের কয়েকজন সদস্যের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেতে বিলম্ব হয়। এ ছাড়া সোমালিয়ার রেফারি ওমর আব্দুলকাদির আর্তান যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপে দায়িত্ব পালন করতে পারেননি।

ফিফা সভাপতি দাবি করেন, এসব জটিলতা সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক ও নিরাপত্তা সংকটের মধ্যে থাকা দেশের দলগুলোকে টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তার মতে, এটি ফুটবলের ঐক্য তৈরির শক্তিকেই প্রমাণ করেছে।

সমালোচকদের উদ্দেশে ইনফান্তিনো বলেন, ঘৃণা ও বিভাজন ছড়ানোর পরিবর্তে ফুটবলের ইতিবাচক দিকগুলো দেখা উচিত। পোস্টের শেষ দিকে তিনি ভালোবাসা, শান্তি এবং মানুষের মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প ফিফা বিশ্বকাপ ২০২৬ জিয়ান্নি ইনফান্তিনো

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

‘ঘৃণায় ডুবে বিশ্বকাপের সৌন্দর্য দেখেননি সমালোচকেরা’

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ