ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশ গড়ার দায়িত্ব নতুন প্রজন্মের: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি : সংগৃহিত
ফলো করুন

সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার, ২৭ জুলাই বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ গড়ার দায়িত্ব নতুন প্রজন্মকেই সামনে থেকে এগিয়ে নিতে হবে। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তারা যেন সাফল্য অর্জন করতে পারে, সেই প্রত্যাশা থাকবে।

তারেক রহমান বলেন, দেশে নানা সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে। তবে এসব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা গেলে ভবিষ্যতে আরও সুন্দর বাংলাদেশ নির্মাণ করা সম্ভব হবে।

তিনি বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায়ও মনোযোগী হতে হবে। তারা যে পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, সরকার সে ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের ভবিষ্যৎ নাগরিকদের প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে জাতীয় সম্পদ রক্ষা এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস বাংলাদেশ আর্মি স্টেডিয়াম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

দেশ গড়ার দায়িত্ব নতুন প্রজন্মের: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার, ২৭ জুলাই বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ গড়ার দায়িত্ব নতুন প্রজন্মকেই সামনে থেকে এগিয়ে নিতে হবে। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তারা যেন সাফল্য অর্জন করতে পারে, সেই প্রত্যাশা থাকবে।

তারেক রহমান বলেন, দেশে নানা সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে। তবে এসব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা গেলে ভবিষ্যতে আরও সুন্দর বাংলাদেশ নির্মাণ করা সম্ভব হবে।

তিনি বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায়ও মনোযোগী হতে হবে। তারা যে পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, সরকার সে ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের ভবিষ্যৎ নাগরিকদের প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে জাতীয় সম্পদ রক্ষা এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ