ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। অর্থের সংকটে যেন কোনো মানুষের চিকিৎসা থেমে না যায়, সে বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে ‘ওয়ার্ল্ড হেড অ্যান্ড নেক ক্যানসার ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ বছর বিশ্বের ১৭১টি দেশে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘প্রকাশ করুন, দ্রুত নির্ণয় করুন, জীবন বাঁচান’।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে। বিএনপির নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী অনেক মানুষ সঠিক চিকিৎসা, থেরাপি ও সহায়ক প্রযুক্তির মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মন্ত্রী জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে নবনির্মিত অডিটরি ভারবাল থেরাপি বা এভিটি সেন্টারের উদ্বোধন করেন।

পরে মাথা ও ঘাড়সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মধ্যে আর্থিক অনুদানের চেক এবং চিকিৎসাসহায়ক ডিভাইস বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মনোয়ার হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল শাহীন এবং বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. আব্দুস সাত্তার।

জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. হাসান জাফর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ট্যাগ : সমাজকল্যাণমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় নাক কান ও গলা ইনস্টিটিউট

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। অর্থের সংকটে যেন কোনো মানুষের চিকিৎসা থেমে না যায়, সে বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে ‘ওয়ার্ল্ড হেড অ্যান্ড নেক ক্যানসার ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ বছর বিশ্বের ১৭১টি দেশে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘প্রকাশ করুন, দ্রুত নির্ণয় করুন, জীবন বাঁচান’।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে। বিএনপির নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী অনেক মানুষ সঠিক চিকিৎসা, থেরাপি ও সহায়ক প্রযুক্তির মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মন্ত্রী জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে নবনির্মিত অডিটরি ভারবাল থেরাপি বা এভিটি সেন্টারের উদ্বোধন করেন।

পরে মাথা ও ঘাড়সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মধ্যে আর্থিক অনুদানের চেক এবং চিকিৎসাসহায়ক ডিভাইস বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মনোয়ার হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল শাহীন এবং বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. আব্দুস সাত্তার।

জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. হাসান জাফর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ