ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিদের বৈঠক

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার, ২৭ জুলাই রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদে এনসিপির ভূমিকা এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা।

আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর সুযোগ গুরুত্ব পায়।

উভয় পক্ষই অভিন্ন স্বার্থের বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, ধারাবাহিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দলের আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং সেলের সদস্য নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।

ট্যাগ : নাহিদ ইসলাম এনসিপি ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্র সংস্কার

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিদের বৈঠক

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার, ২৭ জুলাই রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদে এনসিপির ভূমিকা এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা।

আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর সুযোগ গুরুত্ব পায়।

উভয় পক্ষই অভিন্ন স্বার্থের বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, ধারাবাহিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দলের আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং সেলের সদস্য নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ