সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
সূত্র: কালবেলা