ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’: এসপি মাসুদ

সংগৃহীত ছবি
ফলো করুন

রাস্তা কেটে দেওয়া কিংবা ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনাকে ‘অন্তর্ঘাতমূলক কার্যক্রম’ হিসেবে আখ্যা দিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২৬ জুলাই) রাতে মোবাইল ফোনে সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন।

মাসুদ আলম জানান, আলীনগরে স্থাপিত যৌথ বাহিনীর ক্যাম্পে র‍্যাব, বিজিবি ও পুলিশের প্রায় ৩০০ সদস্য রয়েছেন। তাদের ব্যবহারের জন্য পাশের একটি গভীর নলকূপের সংযোগস্থলে দুর্বৃত্তরা বিষ বা বিষজাতীয় পদার্থ প্রয়োগের চেষ্টা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, সকালে নলকূপের অপারেটর পানি ও ট্যাংক পরীক্ষা করতে গিয়ে দুর্গন্ধ পান। এরপর তিনি ক্যাম্পে থাকা সবাইকে সতর্ক করেন।

পুলিশ সুপারের ভাষ্য, রাস্তা কেটে দেওয়া ও ক্যাম্প ক্ষতিগ্রস্ত করার মতো ঘটনা বারবার ঘটানো হচ্ছে। এগুলো দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে পরিচালিত অন্তর্ঘাতমূলক তৎপরতা।

এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে যৌথ অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

ট্যাগ : আলীনগর যৌথ বাহিনী ট্টগ্রাম পুলিশ অন্তর্ঘাতমূলক কার্যক্রম

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’: এসপি মাসুদ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

রাস্তা কেটে দেওয়া কিংবা ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনাকে ‘অন্তর্ঘাতমূলক কার্যক্রম’ হিসেবে আখ্যা দিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২৬ জুলাই) রাতে মোবাইল ফোনে সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন।

মাসুদ আলম জানান, আলীনগরে স্থাপিত যৌথ বাহিনীর ক্যাম্পে র‍্যাব, বিজিবি ও পুলিশের প্রায় ৩০০ সদস্য রয়েছেন। তাদের ব্যবহারের জন্য পাশের একটি গভীর নলকূপের সংযোগস্থলে দুর্বৃত্তরা বিষ বা বিষজাতীয় পদার্থ প্রয়োগের চেষ্টা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, সকালে নলকূপের অপারেটর পানি ও ট্যাংক পরীক্ষা করতে গিয়ে দুর্গন্ধ পান। এরপর তিনি ক্যাম্পে থাকা সবাইকে সতর্ক করেন।

পুলিশ সুপারের ভাষ্য, রাস্তা কেটে দেওয়া ও ক্যাম্প ক্ষতিগ্রস্ত করার মতো ঘটনা বারবার ঘটানো হচ্ছে। এগুলো দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে পরিচালিত অন্তর্ঘাতমূলক তৎপরতা।

এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে যৌথ অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ