ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম বদলাতে উচ্চপর্যায়ের সভা

সংগৃহীত ছবি
ফলো করুন

জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

এ ছাড়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় জাতীয় সংসদের জন্য বিশ্বের আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিরা সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন।

উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যের বিষয়গুলো আলোচনা করা হয়। পরে সভায় উপস্থিত ব্যক্তিরা এ বিষয়ে মতামত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ট্যাগ : জাতীয় সংসদ তারেক রহমান সাউন্ড সিস্টেম

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম বদলাতে উচ্চপর্যায়ের সভা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

এ ছাড়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় জাতীয় সংসদের জন্য বিশ্বের আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিরা সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন।

উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যের বিষয়গুলো আলোচনা করা হয়। পরে সভায় উপস্থিত ব্যক্তিরা এ বিষয়ে মতামত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ