ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মালদ্বীপের রাষ্ট্রীয় প্যারেডে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান

সংগৃহীত ছবি
ফলো করুন

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় প্যারেডে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে অনুষ্ঠিত এ আয়োজনে তাকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্যারেডে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের বিভিন্ন শাখার সদস্যরা আনুষ্ঠানিক মার্চপাস্ট ও কুচকাওয়াজ প্রদর্শন করেন। এর মাধ্যমে দেশটির ঐতিহ্য, শৃঙ্খলা ও জাতীয় গৌরব তুলে ধরা হয়।

প্যারেড শেষে মালদ্বীপের সংস্কৃতি ও ঐতিহ্যনির্ভর একটি বর্ণাঢ্য অনুষ্ঠান উপভোগ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। পরে আতশবাজি প্রদর্শনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয়।

এর আগে মালের লোনুজিয়ারাই পার্কে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর ‘ফাইভ মিলিয়ন ট্রিস প্রজেক্ট’-এর আওতায় একটি ক্রিস্টিনা গাছের চারা রোপণ করেন ড. খলিলুর রহমান। এ সময় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানিমন্ত্রী আলী শরীফ উপস্থিত ছিলেন।

চারা রোপণ শেষে মালদ্বীপের সবুজায়ন কর্মসূচির প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে।

ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের এসব উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে দুই দেশের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

মালদ্বীপ সরকারের আমন্ত্রণে দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মালদ্বীপ যান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

ট্যাগ : পররাষ্ট্রমন্ত্রী স্বাধীনতা দিবস মালদ্বীপ ড. খলিলুর রহমান

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মালদ্বীপের রাষ্ট্রীয় প্যারেডে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় প্যারেডে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে অনুষ্ঠিত এ আয়োজনে তাকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্যারেডে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের বিভিন্ন শাখার সদস্যরা আনুষ্ঠানিক মার্চপাস্ট ও কুচকাওয়াজ প্রদর্শন করেন। এর মাধ্যমে দেশটির ঐতিহ্য, শৃঙ্খলা ও জাতীয় গৌরব তুলে ধরা হয়।

প্যারেড শেষে মালদ্বীপের সংস্কৃতি ও ঐতিহ্যনির্ভর একটি বর্ণাঢ্য অনুষ্ঠান উপভোগ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। পরে আতশবাজি প্রদর্শনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয়।

এর আগে মালের লোনুজিয়ারাই পার্কে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর ‘ফাইভ মিলিয়ন ট্রিস প্রজেক্ট’-এর আওতায় একটি ক্রিস্টিনা গাছের চারা রোপণ করেন ড. খলিলুর রহমান। এ সময় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানিমন্ত্রী আলী শরীফ উপস্থিত ছিলেন।

চারা রোপণ শেষে মালদ্বীপের সবুজায়ন কর্মসূচির প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে।

ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের এসব উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে দুই দেশের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

মালদ্বীপ সরকারের আমন্ত্রণে দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মালদ্বীপ যান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ