ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

ফাইল ছবি
ফলো করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

রোববার ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি অভিজ্ঞ ব্যাটার লিটন দাস। বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানাও। তবে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার এবং জাকের আলি অনিক।

দলের সবচেয়ে বড় চমক পেসার মুশফিক হাসান। প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং বিভাগে রাখা হয়েছে মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম এবং অমিত হাসানকে।

অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদী হাসান মিরাজ। স্পিন আক্রমণে তার সঙ্গে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ তাইজুল ইসলাম।

পেস বিভাগে রাখা হয়েছে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও নতুন মুখ মুশফিক হাসানকে।

প্রথম টেস্টের বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান ও তাসকিন আহমেদ।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়া সিরিজ নাজমুল হোসেন শান্ত

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

রোববার ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি অভিজ্ঞ ব্যাটার লিটন দাস। বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানাও। তবে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার এবং জাকের আলি অনিক।

দলের সবচেয়ে বড় চমক পেসার মুশফিক হাসান। প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং বিভাগে রাখা হয়েছে মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম এবং অমিত হাসানকে।

অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদী হাসান মিরাজ। স্পিন আক্রমণে তার সঙ্গে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ তাইজুল ইসলাম।

পেস বিভাগে রাখা হয়েছে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও নতুন মুখ মুশফিক হাসানকে।

প্রথম টেস্টের বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান ও তাসকিন আহমেদ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ