ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পরবর্তী বিশ্বকাপ সম্প্রচার থেকে মুনাফার লক্ষ্য সরকারের

ছবি : সংগৃহিত
ফলো করুন

পরবর্তী ফিফা বিশ্বকাপ বিনামূল্যে সম্প্রচারের পাশাপাশি বিজ্ঞাপন থেকে বড় অঙ্কের আয় করার পরিকল্পনা নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, ভবিষ্যতে বিশ্বকাপ সম্প্রচারকে একটি লাভজনক আয়োজন হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

রোববার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, এবারের ফিফা বিশ্বকাপ সম্প্রচারে সরকারের রাজস্ব খাত থেকে কোনো অর্থ ব্যয় করতে হয়নি। বিকল্প অর্থায়ন কাঠামো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার মাধ্যমে দেশের দর্শকদের জন্য বিনামূল্যে খেলা দেখার সুযোগ নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, সরকারের ব্যয় সংকোচন নীতি বজায় রেখেও ফুটবলপ্রেমীরা যেন বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুসারে সম্প্রচারের জন্য একটি বিকল্প কাঠামো তৈরি করা হয়।

জহির উদ্দিন স্বপন বলেন, এবার কোনো সরকারি ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচারের চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা হয়েছে। তবে পরবর্তী বিশ্বকাপে সরকারের পরিকল্পনা আরও বিস্তৃত।

তিনি জানান, ভবিষ্যতে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচার করাই লক্ষ্য থাকবে না। বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া বড় বিজ্ঞাপন বাজার কাজে লাগিয়ে সরকারি আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তথ্যমন্ত্রীর মতে, সুষ্ঠু পরিকল্পনা ও বাণিজ্যিক ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্বকাপ সম্প্রচারকে সরকারের জন্য একটি লাভজনক ইভেন্টে পরিণত করা সম্ভব।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

পরবর্তী বিশ্বকাপ সম্প্রচার থেকে মুনাফার লক্ষ্য সরকারের

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

পরবর্তী ফিফা বিশ্বকাপ বিনামূল্যে সম্প্রচারের পাশাপাশি বিজ্ঞাপন থেকে বড় অঙ্কের আয় করার পরিকল্পনা নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, ভবিষ্যতে বিশ্বকাপ সম্প্রচারকে একটি লাভজনক আয়োজন হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

রোববার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, এবারের ফিফা বিশ্বকাপ সম্প্রচারে সরকারের রাজস্ব খাত থেকে কোনো অর্থ ব্যয় করতে হয়নি। বিকল্প অর্থায়ন কাঠামো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার মাধ্যমে দেশের দর্শকদের জন্য বিনামূল্যে খেলা দেখার সুযোগ নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, সরকারের ব্যয় সংকোচন নীতি বজায় রেখেও ফুটবলপ্রেমীরা যেন বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুসারে সম্প্রচারের জন্য একটি বিকল্প কাঠামো তৈরি করা হয়।

জহির উদ্দিন স্বপন বলেন, এবার কোনো সরকারি ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচারের চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা হয়েছে। তবে পরবর্তী বিশ্বকাপে সরকারের পরিকল্পনা আরও বিস্তৃত।

তিনি জানান, ভবিষ্যতে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচার করাই লক্ষ্য থাকবে না। বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া বড় বিজ্ঞাপন বাজার কাজে লাগিয়ে সরকারি আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তথ্যমন্ত্রীর মতে, সুষ্ঠু পরিকল্পনা ও বাণিজ্যিক ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্বকাপ সম্প্রচারকে সরকারের জন্য একটি লাভজনক ইভেন্টে পরিণত করা সম্ভব।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ