ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
ফলো করুন

দেশের গণপরিবহন ব্যবস্থায় নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা বাড়াতে সব ধরনের গণপরিবহনে জিপিএস সংযুক্তি বাধ্যতামূলক করেছে সরকার। আগামী ১ আগস্ট ২০২৬ থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, গণপরিবহনের ফিটনেস সনদ ইস্যু ও নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযুক্তির বিষয়টি বাধ্যতামূলকভাবে যাচাই করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন করতে হবে এবং যানবাহন চলাচলের সময় সেটি সচল রাখতে হবে। জিপিএস সংযুক্তি না থাকলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস নবায়ন করবে না।

সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর সংশ্লিষ্ট বিধান অনুসারে জনস্বার্থে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন ব্যবস্থার আওতায় ফিটনেস পরীক্ষা করার সময় যানবাহনের অন্যান্য কারিগরি বিষয় যাচাইয়ের পাশাপাশি জিপিএস ডিভাইস সংযুক্ত আছে কি না, সেটিও পরীক্ষা করবে বিআরটিএ।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, জিপিএস প্রযুক্তি ব্যবহার করে গণপরিবহনের অবস্থান, গতি ও রুট পর্যবেক্ষণ করা সহজ হবে। এতে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন ট্র্যাকিং এবং অপরাধ দমনে সহায়ক ভূমিকা রাখা যাবে।

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক হলে পরিবহন খাতে শৃঙ্খলা বাড়বে। একই সঙ্গে দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট যানবাহনের অবস্থান ও গতিপথ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া সহজ হবে।

এ বিষয়ে গণসচেতনতা তৈরি এবং বাস্তবায়ন কার্যক্রম তদারকির জন্য বিআরটিএ আলাদা গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, বিআরটিসি, বিআরটিএ, সরকারি যানবাহন অধিদপ্তর এবং দেশের সব বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

ট্যাগ : বিআরটিএ গণপরিবহন

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ