ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আগস্টে চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম । ছবি : সংগৃহিত
ফলো করুন

চলতি বছরের আগস্টে ঢাকা থেকে পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, আগস্ট মাসে দুটি নতুন রুটে ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথমে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে। এরপর ঢাকা-খুলনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু করা হবে।

শনিবার দুপুরে পাবনা সার্কিট হাউজে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন প্রকল্প নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান রেলমন্ত্রী।

তিনি বলেন, নতুন রুটে ট্রেন চালুর জন্য লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় কোচ দ্রুতই পাওয়া যাবে। সব প্রস্তুতি শেষ হলে নির্ধারিত সময়েই ট্রেন চলাচল শুরু করা হবে।

কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, প্রকল্পটি বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। সরকার দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন রেলমন্ত্রী। তিনি বলেন, মালিক ও শ্রমিকদের প্রতিপক্ষ হিসেবে না দেখে সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা আনা হবে। কোনো বিশেষ শ্রেণিকে প্রাধান্য দেওয়া হবে না, জনস্বার্থই হবে মূল বিবেচ্য।

মন্ত্রী আরও বলেন, দেশে খুব শিগগিরই আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে। এতে রেল, সড়ক ও নৌপথের মধ্যে আরও কার্যকর সমন্বয় তৈরি হবে।

এ সময় পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরেফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আগস্টে চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ