ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্কিন সেনাদের অবস্থান থেকে দূরে থাকার আহ্বান ইরানের

সংগৃহীত ছবি
ফলো করুন

মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সেনা মোতায়েন রয়েছে, সেসব দেশের সাধারণ মানুষকে তাদের অবস্থানস্থল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শুক্রবার (২৪ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আইআরজিসির এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

বিবৃতিতে বলা হয়, ‘যেসব দেশে মার্কিন সেনারা অবস্থান করছে, সেসব দেশের সাধারণ মানুষকে নিজেদের নিরাপত্তার স্বার্থে মার্কিন সেনাদের অবস্থানস্থল থেকে অবিলম্বে অন্তত ৫০০ মিটার দূরে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

চলমান সামরিক উত্তেজনার মধ্যে সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় নিয়ে এই সতর্কতা দেওয়া হয়েছে। তবে কোন কোন দেশের মার্কিন ঘাঁটি বা সামরিক অবস্থানকে কেন্দ্র করে সতর্কবার্তাটি জারি করা হয়েছে, তা নির্দিষ্ট করেনি আইআরজিসি।

ইরান সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। তবে এসব হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে ইরান ও যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে এবং সব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যেই আইআরজিসি এই সতর্কতা দিল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ট্যাগ : ইরান আইআরজিসি মার্কিন সেনা

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন সেনাদের অবস্থান থেকে দূরে থাকার আহ্বান ইরানের

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সেনা মোতায়েন রয়েছে, সেসব দেশের সাধারণ মানুষকে তাদের অবস্থানস্থল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শুক্রবার (২৪ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আইআরজিসির এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

বিবৃতিতে বলা হয়, ‘যেসব দেশে মার্কিন সেনারা অবস্থান করছে, সেসব দেশের সাধারণ মানুষকে নিজেদের নিরাপত্তার স্বার্থে মার্কিন সেনাদের অবস্থানস্থল থেকে অবিলম্বে অন্তত ৫০০ মিটার দূরে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

চলমান সামরিক উত্তেজনার মধ্যে সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় নিয়ে এই সতর্কতা দেওয়া হয়েছে। তবে কোন কোন দেশের মার্কিন ঘাঁটি বা সামরিক অবস্থানকে কেন্দ্র করে সতর্কবার্তাটি জারি করা হয়েছে, তা নির্দিষ্ট করেনি আইআরজিসি।

ইরান সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। তবে এসব হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে ইরান ও যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে এবং সব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যেই আইআরজিসি এই সতর্কতা দিল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ