ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জব্দ ইরানি অর্থ দিয়ে জাহাজের ক্ষতিপূরণের ঘোষণা ট্রাম্পের

সংগৃহীত ছবি
ফলো করুন

হরমুজ প্রণালিতে জাহাজ ও পণ্যবাহী কার্গোর ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ইরানি অর্থ ব্যবহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণাকে ‘উসকানিমূলক ও বিপজ্জনক নজির’ বলে নিন্দা জানিয়েছে তেহরান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এখন থেকে জাহাজ, কার্গো বা সংশ্লিষ্ট সম্পদের যেকোনো ক্ষতির ব্যয় যুক্তরাষ্ট্রের দখল ও নিয়ন্ত্রণে থাকা ইরানি অর্থ থেকে পরিশোধ করা হবে।

ট্রাম্প বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বড় হতে পারে। তবে ইরানের অর্থ ব্যবহার করে ক্ষতিপূরণ দেওয়াকেই তিনি ন্যায্য ব্যবস্থা বলে মনে করেন। অবশ্য এ পরিকল্পনা বাস্তবায়নের আইনগত প্রক্রিয়া বা কোন তহবিল থেকে অর্থ নেওয়া হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এর প্রতিক্রিয়া জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ভবিষ্যতের অসংশ্লিষ্ট দাবি মেটাতে অন্য একটি দেশের সম্পদ বাজেয়াপ্ত করা ‘উসকানিমূলক নজির’ সৃষ্টি করবে।

আরাগচি সতর্ক করে বলেন, রাষ্ট্রগুলোর সম্পদ বাজেয়াপ্ত করাকে স্বাভাবিক প্রক্রিয়ায় পরিণত করা হলে কোনো দেশের সম্পদই নিরাপদ থাকবে না। এর পরিণতি বিশৃঙ্খল এবং শান্তির জন্য ক্ষতিকর হতে পারে।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার মধ্যে ট্রাম্পের এই ঘোষণা এলো। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের সামরিক অভিযান ইরানের জাহাজবিরোধী সক্ষমতা দুর্বল করা এবং আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

অন্যদিকে তেহরান বলছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা ও সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা আক্রমণ চালাচ্ছে। দুই দেশের এসব দাবির সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইরানের বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নিষেধাজ্ঞার আওতায় অবরুদ্ধ রয়েছে। তবে বিশ্বব্যাপী আটকে থাকা সম্পদের সুনির্দিষ্ট পরিমাণ নিয়ে বিভিন্ন হিসাবে পার্থক্য রয়েছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি আব্বাস আরাগচি

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

জব্দ ইরানি অর্থ দিয়ে জাহাজের ক্ষতিপূরণের ঘোষণা ট্রাম্পের

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ