ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পল্লবীতে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

পল্লবীতে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
ফলো করুন

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী থানা শাখার উদ্যোগে ‘জুলাই বিপ্লবে কওমি আলেমদের ভূমিকা’ শীর্ষক একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে পল্লবী থানা দক্ষিণের আমীর মো. আশরাফুল আলম সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা, বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি হাফেজ মাওলানা মুফতি আব্দুল হামিদ গওহরী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ তানবীরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি হিফজুর রহমান।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা ‘জুলাই বিপ্লবে কওমি আলেমদের ভূমিকা’ বিষয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগ : বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্লবী

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

পল্লবীতে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী থানা শাখার উদ্যোগে ‘জুলাই বিপ্লবে কওমি আলেমদের ভূমিকা’ শীর্ষক একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে পল্লবী থানা দক্ষিণের আমীর মো. আশরাফুল আলম সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা, বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি হাফেজ মাওলানা মুফতি আব্দুল হামিদ গওহরী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ তানবীরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি হিফজুর রহমান।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা ‘জুলাই বিপ্লবে কওমি আলেমদের ভূমিকা’ বিষয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ