বাংলাদেশে যখনই গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, তখনই বিএনপি আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তা পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা যখন বিভিন্ন সময়ে সংকটের মুখে পড়েছে, তখন বিএনপি আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেছে।
তিনি বলেন, দেশের জন্য বিএনপির যে ত্যাগ ও অবদান রয়েছে, তা অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব কমই দেখা যায়। দীর্ঘদিন ধরে দলটি দেশের স্বার্থে বিভিন্ন ত্যাগ স্বীকার করেছে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের নেওয়া বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে তিনি দেশের রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিএনপির ভূমিকার বিষয়েও আলোচনা করেন।