ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস আলম

সারজিস আলম | ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি কোনো ‘পোষা বিরোধী দল’ হিসেবে রাজনীতি করবে না। দলটির কর্মসূচি ও রাজনৈতিক অবস্থান নিজেরাই নির্ধারণ করবে বলেও জানান তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, এনসিপি কীভাবে কর্মসূচি পালন করবে, সে বিষয়ে অন্য কোনো দলের পরামর্শের প্রয়োজন নেই। বিএনপি যেন এনসিপিকে নিয়ন্ত্রিত বিরোধী দল হিসেবে দেখার কোনো আশা না করে।

লংমার্চ নিয়ে বিএনপির মন্তব্যের জবাবে তিনি বলেন, কোনো কর্মসূচির নাম নিয়ে বিতর্ক না করে এর উদ্দেশ্য ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করা উচিত। বিএনপির নেতাদের বিভিন্ন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তাদের নিজেদের অতীত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত।

সারজিস আলম আরও বলেন, অতীতে বিএনপি বিরোধী দল হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করতে গিয়ে ব্যর্থ হয়েছে বলে তিনি মনে করেন। সেই দলের কাছ থেকে বিরোধী রাজনীতি পরিচালনার নির্দেশনা নেওয়ার প্রয়োজন নেই।

তিনি বলেন, এনসিপি জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে নিজেদের রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করবে এবং স্বাধীনভাবে বিরোধী দলের ভূমিকা পালন করবে।

এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন জেলা সদস্যসচিব মাইনুল আহসান মুন্না।

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব শামীম হামিদী, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বিএনপি এনসিপি সারজিস আলম

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস আলম

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি কোনো ‘পোষা বিরোধী দল’ হিসেবে রাজনীতি করবে না। দলটির কর্মসূচি ও রাজনৈতিক অবস্থান নিজেরাই নির্ধারণ করবে বলেও জানান তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, এনসিপি কীভাবে কর্মসূচি পালন করবে, সে বিষয়ে অন্য কোনো দলের পরামর্শের প্রয়োজন নেই। বিএনপি যেন এনসিপিকে নিয়ন্ত্রিত বিরোধী দল হিসেবে দেখার কোনো আশা না করে।

লংমার্চ নিয়ে বিএনপির মন্তব্যের জবাবে তিনি বলেন, কোনো কর্মসূচির নাম নিয়ে বিতর্ক না করে এর উদ্দেশ্য ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করা উচিত। বিএনপির নেতাদের বিভিন্ন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তাদের নিজেদের অতীত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত।

সারজিস আলম আরও বলেন, অতীতে বিএনপি বিরোধী দল হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করতে গিয়ে ব্যর্থ হয়েছে বলে তিনি মনে করেন। সেই দলের কাছ থেকে বিরোধী রাজনীতি পরিচালনার নির্দেশনা নেওয়ার প্রয়োজন নেই।

তিনি বলেন, এনসিপি জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে নিজেদের রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করবে এবং স্বাধীনভাবে বিরোধী দলের ভূমিকা পালন করবে।

এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন জেলা সদস্যসচিব মাইনুল আহসান মুন্না।

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব শামীম হামিদী, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ