ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লুটপাট নয়, উন্নয়নের রাজনীতি করেছে বিএনপি: রিজভী

রুহুল কবির রিজভী | ছবি: সংগৃহীত
ফলো করুন

দারিদ্র্য দূরীকরণ ও গ্রামীণ উন্নয়নে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ।

রিজভী বলেন, অর্থমন্ত্রী হিসেবে এম সাইফুর রহমান দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি দাবি করেন, সাইফুর রহমানের সময়ে অর্থ পাচার ও আর্থিক অনিয়মের মতো ঘটনা ছিল না।

তিনি বলেন, গত কয়েক বছরে দেশের ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থ লুটের যে অভিযোগ উঠেছে, সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে এমন পরিস্থিতি দেখা যায়নি। তার মতে, পরবর্তী সময়ে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপির শাসনামলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি ও দারিদ্র্য কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময় এগিয়ে ছিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে দেশের শেয়ারবাজারে বড় ধরনের সংকট দেখা যায়নি। অর্থনীতিকে স্থিতিশীল অবস্থানে নিতে তার অবদান গুরুত্বপূর্ণ ছিল।

রিজভী বলেন, কৃষিনির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে সাইফুর রহমান বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার ধারণা প্রতিষ্ঠাতেও তার ভূমিকা ছিল বলে উল্লেখ করেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যাবে।

ট্যাগ : বিএনপি রুহুল কবির রিজভী

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

লুটপাট নয়, উন্নয়নের রাজনীতি করেছে বিএনপি: রিজভী

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দারিদ্র্য দূরীকরণ ও গ্রামীণ উন্নয়নে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ।

রিজভী বলেন, অর্থমন্ত্রী হিসেবে এম সাইফুর রহমান দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি দাবি করেন, সাইফুর রহমানের সময়ে অর্থ পাচার ও আর্থিক অনিয়মের মতো ঘটনা ছিল না।

তিনি বলেন, গত কয়েক বছরে দেশের ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থ লুটের যে অভিযোগ উঠেছে, সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে এমন পরিস্থিতি দেখা যায়নি। তার মতে, পরবর্তী সময়ে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপির শাসনামলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি ও দারিদ্র্য কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময় এগিয়ে ছিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে দেশের শেয়ারবাজারে বড় ধরনের সংকট দেখা যায়নি। অর্থনীতিকে স্থিতিশীল অবস্থানে নিতে তার অবদান গুরুত্বপূর্ণ ছিল।

রিজভী বলেন, কৃষিনির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে সাইফুর রহমান বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার ধারণা প্রতিষ্ঠাতেও তার ভূমিকা ছিল বলে উল্লেখ করেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যাবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ