ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ফাইল ছবি
ফলো করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন।

এর আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ঢাকা-১৮ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত নিয়ম মেনে ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে আবেদন যাচাই-বাছাই ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা শেষে তা অনুমোদন দেয় নির্বাচন কমিশন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটার এলাকা পরিবর্তনের ক্ষেত্রে ইসির নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যমে আবেদন করতে হয়। নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদনও একই প্রক্রিয়া অনুসরণ করে নিষ্পত্তি করা হয়েছে।

প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে অনুমোদন পাওয়ায় এখন ঢাকা-৮ আসনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এনসিপির এই নেতা।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের ক্ষেত্রে আবেদনকারীর তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার পর সিদ্ধান্ত দেওয়া হয়।

ট্যাগ : এনসিপি নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন।

এর আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ঢাকা-১৮ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত নিয়ম মেনে ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে আবেদন যাচাই-বাছাই ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা শেষে তা অনুমোদন দেয় নির্বাচন কমিশন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটার এলাকা পরিবর্তনের ক্ষেত্রে ইসির নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যমে আবেদন করতে হয়। নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদনও একই প্রক্রিয়া অনুসরণ করে নিষ্পত্তি করা হয়েছে।

প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে অনুমোদন পাওয়ায় এখন ঢাকা-৮ আসনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এনসিপির এই নেতা।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের ক্ষেত্রে আবেদনকারীর তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার পর সিদ্ধান্ত দেওয়া হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ