ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে কমল হাসান ও আলিয়া ভাট

ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতৃত্বে চলমান আন্দোলন রাজধানী দিল্লির যন্তর মন্তর ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এবার প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা কমল হাসান এবং আলিয়া ভাট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কমল হাসান লেখেন, ‘একজন শিশু যখন কাঁদে, আমাদের শোনা উচিত। কিন্তু আমরা অপেক্ষা করেছি যতক্ষণ না আমাদের অনেক সন্তান মারা গিয়েছে। যে ব্যবস্থা শিক্ষার বদলে কোচিং, কৌতূহলের বদলে উদ্বেগ এবং যোগ্যতার বদলে অপরাধপ্রবণতাকে স্থান দেয়, তা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া ছাড়া আর কিছুই নয়।’

তিনি আরও বলেন, ‘যখন কোনো দেশের শিশুরা উত্তর পাওয়ার বদলে ব্যারিকেড ও লাঠিচার্জের মুখোমুখি হয়, তখন সেই দেশ ব্যর্থ হয়।’ একই পোস্টে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের উদ্দেশে তিনি লেখেন, ‘দেশের জন্য আপনার মতো সুদৃঢ় কণ্ঠস্বরের প্রয়োজন রয়েছে। দয়া করে আপনার অনশন ভাঙুন।’

অন্যদিকে, ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে আলিয়া ভাট লেখেন, ‘গত কয়েক দিন ধরে চলা এই ঘটনা আমার হৃদয় যেমন ভেঙেছে, তেমনই আশার আলোও জুগিয়েছে। নিজেদের অধিকারের দাবিতে দাঁড়িয়ে থাকা প্রতিটি শিক্ষার্থীর পেছনে লুকিয়ে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অগণিত ত্যাগের গল্প।’

শিক্ষার্থীদের সাহসিকতার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তারা দেশের ভবিষ্যৎ তৈরি করছে।’ সরকারের প্রতি প্রশ্ন তুলে আলিয়া যোগ করেন, ‘ওদের এই মনের জোর আমাদের সবার সামনে একটি আয়না তুলে ধরে প্রশ্ন করে—যারা এই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে, আমরা কি সত্যিই তাদের মনের কথা শুনছি?’

ট্যাগ : ভারত সিজেপি কমল হাসান আলিয়া ভাট

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে কমল হাসান ও আলিয়া ভাট

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতৃত্বে চলমান আন্দোলন রাজধানী দিল্লির যন্তর মন্তর ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এবার প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা কমল হাসান এবং আলিয়া ভাট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কমল হাসান লেখেন, ‘একজন শিশু যখন কাঁদে, আমাদের শোনা উচিত। কিন্তু আমরা অপেক্ষা করেছি যতক্ষণ না আমাদের অনেক সন্তান মারা গিয়েছে। যে ব্যবস্থা শিক্ষার বদলে কোচিং, কৌতূহলের বদলে উদ্বেগ এবং যোগ্যতার বদলে অপরাধপ্রবণতাকে স্থান দেয়, তা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া ছাড়া আর কিছুই নয়।’

তিনি আরও বলেন, ‘যখন কোনো দেশের শিশুরা উত্তর পাওয়ার বদলে ব্যারিকেড ও লাঠিচার্জের মুখোমুখি হয়, তখন সেই দেশ ব্যর্থ হয়।’ একই পোস্টে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের উদ্দেশে তিনি লেখেন, ‘দেশের জন্য আপনার মতো সুদৃঢ় কণ্ঠস্বরের প্রয়োজন রয়েছে। দয়া করে আপনার অনশন ভাঙুন।’

অন্যদিকে, ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে আলিয়া ভাট লেখেন, ‘গত কয়েক দিন ধরে চলা এই ঘটনা আমার হৃদয় যেমন ভেঙেছে, তেমনই আশার আলোও জুগিয়েছে। নিজেদের অধিকারের দাবিতে দাঁড়িয়ে থাকা প্রতিটি শিক্ষার্থীর পেছনে লুকিয়ে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অগণিত ত্যাগের গল্প।’

শিক্ষার্থীদের সাহসিকতার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তারা দেশের ভবিষ্যৎ তৈরি করছে।’ সরকারের প্রতি প্রশ্ন তুলে আলিয়া যোগ করেন, ‘ওদের এই মনের জোর আমাদের সবার সামনে একটি আয়না তুলে ধরে প্রশ্ন করে—যারা এই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে, আমরা কি সত্যিই তাদের মনের কথা শুনছি?’

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ