ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দায়িত্বশীলদের তিন গুণ অর্জনের আহ্বান গোলাম পরওয়ারের

সংগৃহীত ছবি
ফলো করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দলের দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা ও দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে। এই তিনটি গুণ ছাড়া সংগঠনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব নয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় এফপিএবি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংগঠনকে শক্তিশালী ও কার্যকরভাবে এগিয়ে নিতে দায়িত্বশীলদের সাংগঠনিক, রাজনৈতিক ও দ্বীনি যোগ্যতায় সমৃদ্ধ হতে হবে। একই সঙ্গে সংগঠনের সর্বস্তরে আল্লাহভীতি, জবাবদিহি ও তাকওয়াভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এ ধরনের পরিবেশ গড়ে তোলা গেলে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

দায়িত্বশীলদের উদ্দেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রত্যেককে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। রাজনৈতিক পরিস্থিতিতে তৈরি হওয়া সম্ভাবনা কাজে লাগিয়ে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দিনাজপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।

এ ছাড়া কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, আনোয়ারুল ইসলাম এবং জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক বক্তব্য দেন। সমাবেশে দিনাজপুরের ১৩ উপজেলার আমির ও সেক্রেটারিসহ জেলা কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর মিয়া গোলাম পরওয়ার

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

দায়িত্বশীলদের তিন গুণ অর্জনের আহ্বান গোলাম পরওয়ারের

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দলের দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা ও দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে। এই তিনটি গুণ ছাড়া সংগঠনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব নয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় এফপিএবি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংগঠনকে শক্তিশালী ও কার্যকরভাবে এগিয়ে নিতে দায়িত্বশীলদের সাংগঠনিক, রাজনৈতিক ও দ্বীনি যোগ্যতায় সমৃদ্ধ হতে হবে। একই সঙ্গে সংগঠনের সর্বস্তরে আল্লাহভীতি, জবাবদিহি ও তাকওয়াভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এ ধরনের পরিবেশ গড়ে তোলা গেলে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

দায়িত্বশীলদের উদ্দেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রত্যেককে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। রাজনৈতিক পরিস্থিতিতে তৈরি হওয়া সম্ভাবনা কাজে লাগিয়ে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দিনাজপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।

এ ছাড়া কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, আনোয়ারুল ইসলাম এবং জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক বক্তব্য দেন। সমাবেশে দিনাজপুরের ১৩ উপজেলার আমির ও সেক্রেটারিসহ জেলা কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ