ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে

আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর
সংগৃহীত ছবি
ফলো করুন

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে আজীবনের জন্য বহিষ্কারের দাবিতে চালু হওয়া একটি অনলাইন পিটিশনে ২৩ মিলিয়নের বেশি স্বাক্ষর পড়েছে। আর্জেন্টিনা ও অধিনায়ক লিওনেল মেসিকে ফিফা এবং রেফারিরা বিশেষ সুবিধা দিয়েছেন—এমন অভিযোগ তুলে পিটিশনটি চালু করা হয়েছিল।

ইউরোনিউজের তথ্য অনুযায়ী, ‘আর্জেন্টিনা আউট’ শিরোনামের ওই পিটিশনে মোট ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮ জন স্বাক্ষর করেছেন। প্রায় ১৭০টি দেশের মানুষ এক সপ্তাহের কম সময়ে এতে অংশ নিয়েছেন বলে পিটিশনের আয়োজকদের দাবি।

পিটিশনের বিবরণে ফিফা ও ম্যাচ কর্মকর্তাদের বিরুদ্ধে মেসি এবং আর্জেন্টিনার প্রতি পক্ষপাতের অভিযোগ আনা হয়। আয়োজকেরা প্রশ্ন তোলেন, বিজয়ী আগে থেকেই নির্ধারিত থাকলে বিশ্বের অন্য দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা করার অর্থ কী। সবাইকে সমান সুযোগ দিতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয়।

প্রাথমিকভাবে ৫০ লাখ স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হলেও পিটিশনটি অল্প সময়ের মধ্যেই দুই কোটি স্বাক্ষরের সীমা অতিক্রম করে। ২ কোটি ৩৩ লাখের বেশি স্বাক্ষর সংগ্রহের পর উদ্যোগটি বন্ধ করে দেওয়া হয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুসারে, ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের স্বাক্ষর করা পিটিশনের রেকর্ড রয়েছে ১৯৯৭ সালের ‘জুবিলি ২০০০’ উদ্যোগের দখলে। দরিদ্র দেশগুলোর ঋণ মওকুফের দাবিতে পরিচালিত ওই পিটিশনে ২ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ১৮১ জন স্বাক্ষর করেছিলেন। ফলে আর্জেন্টিনাবিরোধী পিটিশনটি অল্প ব্যবধানে রেকর্ড থেকে পিছিয়ে রয়েছে।

রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে স্পেন। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ফেরান তোরেস।

ফাইনালে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে উভয় দলের সমর্থকদের মধ্যে বিতর্ক দেখা দেয়। ম্যাচ শেষে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের আচরণ নিয়েও তদন্ত শুরু করেছে ফিফা।

অন্যদিকে ফাইনালে অবিচারের শিকার হওয়ার অভিযোগ তুলে ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে পাল্টা পিটিশন চালু করেছেন আর্জেন্টাইন সমর্থকেরা। ওই পিটিশনেও ৮০ হাজারের বেশি স্বাক্ষর পড়েছে।

তবে অনলাইন পিটিশনের স্বাক্ষর ফিফার ওপর আইনগতভাবে বাধ্যতামূলক নয়। আর্জেন্টিনাকে কোনো প্রতিযোগিতা থেকে বহিষ্কার কিংবা শাস্তি দেওয়ার সিদ্ধান্ত কেবল ফিফার আনুষ্ঠানিক শৃঙ্খলা ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে পারে।

সূত্র: ইউরোনিউজ

ট্যাগ : লিওনেল মেসি আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ