ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

ছবি : সংগৃহিত
ফলো করুন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প রয়েছে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন পায়। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।

পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা ব্যয় করা হবে। বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।

প্রকল্পগুলোর মধ্যে বৃহত্তর দিনাজপুর অঞ্চলের সমন্বিত উন্নয়ন, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ, দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ ও সংস্কার, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন উল্লেখযোগ্য।

এ ছাড়া নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে কূপ খনন এবং দেশের মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের প্রকল্প অনুমোদন পেয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে তিনটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এগুলো হলো সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ প্রকল্পের প্রথম সংশোধন, বৃহত্তর দিনাজপুরের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সমন্বিত উন্নয়ন এবং পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনীও অনুমোদন পেয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধন অনুমোদন করেছে একনেক।

জ্বালানি খাতের আরেকটি প্রকল্পের আওতায় বেগমগঞ্জ-৫ মূল্যায়ন কূপ এবং বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২ অনুসন্ধান কূপ খনন করা হবে।

স্বাস্থ্য খাতের প্রকল্পের মাধ্যমে মেডিকেল কলেজ হাসপাতালগুলোর বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টারের সক্ষমতা ৫০ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার নতুন ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।

সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আগে অনুমোদিত আরও ১১টি প্রকল্পের বিষয়ে একনেককে অবহিত করেন পরিকল্পনামন্ত্রী।

এসব প্রকল্পের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপন, বরিশাল টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন এবং বিভিন্ন মহাসড়ক উন্নয়ন প্রকল্প রয়েছে।

এ ছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো, পূর্বাঞ্চলীয় বিদ্যুৎ গ্রিড সম্প্রসারণ এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের নতুন কেন্দ্র স্থাপনের উদ্যোগও এসব প্রকল্পের অন্তর্ভুক্ত।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পনা মন্ত্রণালয় একনেক

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ