ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হাইতির জালে তিন গোল, স্বস্তির জয়ে ব্রাজিল

ছবি : সংগৃহীত
ফলো করুন

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দলের রেকর্ড পুনরুদ্ধার করেছে ব্রাজিল। হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে জার্মানিকে পেছনে ফেলে আবারও শীর্ষস্থান দখল করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চলমান বিশ্বকাপ শুরুর আগে ২৩৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল ব্রাজিলের দখলে। তবে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে ২৩৯ গোল নিয়ে সেই রেকর্ড নিজেদের করে নেয় জার্মানি। কিন্তু খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচের প্রথম ৪৫ মিনিটেই তিনবার জালের দেখা পেয়ে হারানো রেকর্ড পুনরুদ্ধার করে সেলেসাওরা।

ম্যাথিউস কুনহার জোড়া গোল এবং সতীর্থদের আক্রমণাত্মক ফুটবলে ব্রাজিলের বিশ্বকাপে মোট গোলসংখ্যা পৌঁছে যায় ২৪১-এ। ফলে ২৩৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যায় জার্মানি।

বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে ব্রাজিল ও জার্মানির মধ্যে সর্বোচ্চ গোলদাতার এই লড়াই আরও জমে উঠতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। তবে তালিকার তৃতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে দুই দলের ব্যবধান এখনও বেশ বড়। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকের পরও বিশ্বকাপে আর্জেন্টিনার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫৫।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলগুলোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। তাদের গোলসংখ্যা ১৩৯। ইতালি ১২৮ গোল নিয়ে পঞ্চম, আর স্পেন ও ইংল্যান্ড যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছে ১০৮ গোল নিয়ে। এছাড়া নেদারল্যান্ডসের গোল ৯৮, উরুগুয়ের ৯০ এবং হাঙ্গেরির ৮৭।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলগুলোর তালিকা:

১. ব্রাজিল — ২৪১ গোল
২. জার্মানি — ২৩৯ গোল
৩. আর্জেন্টিনা — ১৫৫ গোল
৪. ফ্রান্স — ১৩৯ গোল
৫. ইতালি — ১২৮ গোল
৬. স্পেন — ১০৮ গোল
৭. ইংল্যান্ড — ১০৮ গোল
৮. নেদারল্যান্ডস — ৯৮ গোল
৯. উরুগুয়ে — ৯০ গোল
১০. হাঙ্গেরি — ৮৭ গোল

ট্যাগ : বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

হাইতির জালে তিন গোল, স্বস্তির জয়ে ব্রাজিল

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দলের রেকর্ড পুনরুদ্ধার করেছে ব্রাজিল। হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে জার্মানিকে পেছনে ফেলে আবারও শীর্ষস্থান দখল করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চলমান বিশ্বকাপ শুরুর আগে ২৩৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল ব্রাজিলের দখলে। তবে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে ২৩৯ গোল নিয়ে সেই রেকর্ড নিজেদের করে নেয় জার্মানি। কিন্তু খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচের প্রথম ৪৫ মিনিটেই তিনবার জালের দেখা পেয়ে হারানো রেকর্ড পুনরুদ্ধার করে সেলেসাওরা।

ম্যাথিউস কুনহার জোড়া গোল এবং সতীর্থদের আক্রমণাত্মক ফুটবলে ব্রাজিলের বিশ্বকাপে মোট গোলসংখ্যা পৌঁছে যায় ২৪১-এ। ফলে ২৩৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যায় জার্মানি।

বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে ব্রাজিল ও জার্মানির মধ্যে সর্বোচ্চ গোলদাতার এই লড়াই আরও জমে উঠতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। তবে তালিকার তৃতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে দুই দলের ব্যবধান এখনও বেশ বড়। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকের পরও বিশ্বকাপে আর্জেন্টিনার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫৫।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলগুলোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। তাদের গোলসংখ্যা ১৩৯। ইতালি ১২৮ গোল নিয়ে পঞ্চম, আর স্পেন ও ইংল্যান্ড যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছে ১০৮ গোল নিয়ে। এছাড়া নেদারল্যান্ডসের গোল ৯৮, উরুগুয়ের ৯০ এবং হাঙ্গেরির ৮৭।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলগুলোর তালিকা:

১. ব্রাজিল — ২৪১ গোল
২. জার্মানি — ২৩৯ গোল
৩. আর্জেন্টিনা — ১৫৫ গোল
৪. ফ্রান্স — ১৩৯ গোল
৫. ইতালি — ১২৮ গোল
৬. স্পেন — ১০৮ গোল
৭. ইংল্যান্ড — ১০৮ গোল
৮. নেদারল্যান্ডস — ৯৮ গোল
৯. উরুগুয়ে — ৯০ গোল
১০. হাঙ্গেরি — ৮৭ গোল

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ