ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ লাখ মানুষ: অর্থমন্ত্রী

সংগৃহীত
ফলো করুন

চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় এক লাখ মানুষের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে।

তিনি জানান, পুনর্বাসন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে।

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, কিছু সড়কে এরই মধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে।

ত্রাণ বিতরণ শেষে তিনি চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে সহায়তা বিতরণে যাবেন।

সূত্র: বাসস

ট্যাগ : সারাদেশ অর্থমন্ত্রী বন্যা আমির খসরু মাহমুদ চৌধুরী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ লাখ মানুষ: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় এক লাখ মানুষের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে।

তিনি জানান, পুনর্বাসন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে।

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, কিছু সড়কে এরই মধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে।

ত্রাণ বিতরণ শেষে তিনি চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে সহায়তা বিতরণে যাবেন।

সূত্র: বাসস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ