চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ তথ্য জানান।অর্থমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় এক লাখ মানুষের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে।[BANGVIEWS-POST:1967]তিনি জানান, পুনর্বাসন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে।বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, কিছু সড়কে এরই মধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে।ত্রাণ বিতরণ শেষে তিনি চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে সহায়তা বিতরণে যাবেন। সূত্র: বাসস