ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেট্রোরেলের ঝুঁকি কমাতে ৯ সদস্যের কমিটি গঠন

ছবি : সংগৃহিত
ফলো করুন

মেট্রোরেলের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং টেকসই পরিচালনা নিশ্চিত করতে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। উচ্চ আদালতের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি করা হয়েছে।

বুধবার, ১৫ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমটিসিএল।

২০২৫ সালের ২৬ অক্টোবর মেট্রোরেলে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার পর উচ্চ আদালতের নির্দেশে একটি সেফটি অডিট কমিটি গঠন করা হয়েছিল। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ওই কমিটির নেতৃত্ব দেন।

তদন্ত ও পরিদর্শন শেষে কমিটি এমআরটি লাইন-৬-এর পরিচালনাগত ঝুঁকি, নিরাপত্তা নিরীক্ষা এবং নির্মিত অবকাঠামোর কাঠামোগত সক্ষমতা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে। পরে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের মাধ্যমে প্রতিবেদনটি উচ্চ আদালতে জমা দেওয়া হয়।

প্রতিবেদন পর্যালোচনার পর আদালত ডিএমটিসিএলকে মোট ২৮টি সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেন। এর মধ্যে আটটি স্বল্পমেয়াদি, ১০টি মধ্যমেয়াদি এবং ১০টি দীর্ঘমেয়াদি সুপারিশ রয়েছে।

এ ছাড়া ডিএমটিসিএলের চলমান ও ভবিষ্যৎ এমআরটি প্রকল্পে প্রয়োগের জন্য আরও ছয়টি কৌশলগত সুপারিশ অনুসরণের নির্দেশ দিয়েছেন আদালত।

এসব নির্দেশনা বাস্তবায়ন, সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয় এবং সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবে নতুন কমিটি।

ডিএমটিসিএল জানিয়েছে, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবং সংস্থাটির প্যানেল আইনজীবীর মাধ্যমে বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন নিয়মিত উচ্চ আদালতে জমা দেওয়া হবে।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিশেষজ্ঞদের সুপারিশ ও আদালতের নির্দেশনা বাস্তবায়িত হলে এমআরটি লাইন-৬-এর পরিচালন ব্যবস্থা আরও নিরাপদ ও শক্তিশালী হবে।

একই সঙ্গে মেট্রোরেলের সেবা আন্তর্জাতিক মানের কাছাকাছি নিয়ে যাওয়া এবং দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য পরিচালনা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে ডিএমটিসিএল।

ট্যাগ : আদালত মেট্রোরেল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেট্রোরেলের ঝুঁকি কমাতে ৯ সদস্যের কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

মেট্রোরেলের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং টেকসই পরিচালনা নিশ্চিত করতে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। উচ্চ আদালতের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি করা হয়েছে।

বুধবার, ১৫ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমটিসিএল।

২০২৫ সালের ২৬ অক্টোবর মেট্রোরেলে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার পর উচ্চ আদালতের নির্দেশে একটি সেফটি অডিট কমিটি গঠন করা হয়েছিল। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ওই কমিটির নেতৃত্ব দেন।

তদন্ত ও পরিদর্শন শেষে কমিটি এমআরটি লাইন-৬-এর পরিচালনাগত ঝুঁকি, নিরাপত্তা নিরীক্ষা এবং নির্মিত অবকাঠামোর কাঠামোগত সক্ষমতা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে। পরে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের মাধ্যমে প্রতিবেদনটি উচ্চ আদালতে জমা দেওয়া হয়।

প্রতিবেদন পর্যালোচনার পর আদালত ডিএমটিসিএলকে মোট ২৮টি সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেন। এর মধ্যে আটটি স্বল্পমেয়াদি, ১০টি মধ্যমেয়াদি এবং ১০টি দীর্ঘমেয়াদি সুপারিশ রয়েছে।

এ ছাড়া ডিএমটিসিএলের চলমান ও ভবিষ্যৎ এমআরটি প্রকল্পে প্রয়োগের জন্য আরও ছয়টি কৌশলগত সুপারিশ অনুসরণের নির্দেশ দিয়েছেন আদালত।

এসব নির্দেশনা বাস্তবায়ন, সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয় এবং সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবে নতুন কমিটি।

ডিএমটিসিএল জানিয়েছে, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবং সংস্থাটির প্যানেল আইনজীবীর মাধ্যমে বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন নিয়মিত উচ্চ আদালতে জমা দেওয়া হবে।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিশেষজ্ঞদের সুপারিশ ও আদালতের নির্দেশনা বাস্তবায়িত হলে এমআরটি লাইন-৬-এর পরিচালন ব্যবস্থা আরও নিরাপদ ও শক্তিশালী হবে।

একই সঙ্গে মেট্রোরেলের সেবা আন্তর্জাতিক মানের কাছাকাছি নিয়ে যাওয়া এবং দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য পরিচালনা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে ডিএমটিসিএল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ