ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজীপুরে গার্মেন্টস গোডাউনে আগুন, ২ লাখ টাকার ক্ষতি

ছবি : সংগৃহিত
ফলো করুন

গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানার বোর্ডবাজার এলাকায় একটি গার্মেন্টস গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বোর্ডবাজার এলাকার মুনসুর প্লাজার তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে গ্লোব সেফটি গার্মেন্টসের ম্যাক্স ও ক্যাপের গোডাউন ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের বাইরের বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। পরে তা দ্রুত গোডাউনের ভেতরে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিও এড়ানো সম্ভব হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও জানান, প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কেউ হতাহত হননি এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

ট্যাগ : গাজীপুর ফায়ার সার্ভিস গার্মেন্টস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গাজীপুরে গার্মেন্টস গোডাউনে আগুন, ২ লাখ টাকার ক্ষতি

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানার বোর্ডবাজার এলাকায় একটি গার্মেন্টস গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বোর্ডবাজার এলাকার মুনসুর প্লাজার তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে গ্লোব সেফটি গার্মেন্টসের ম্যাক্স ও ক্যাপের গোডাউন ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের বাইরের বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। পরে তা দ্রুত গোডাউনের ভেতরে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিও এড়ানো সম্ভব হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও জানান, প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কেউ হতাহত হননি এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ