রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩৬টি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৬ জুলাই ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ মোট ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৩৬টি মামলা দায়ের হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৭ জন, ওয়ারীতে ৯০ জন, মতিঝিলে ৬৭ জন, তেজগাঁওয়ে ৭১ জন, মিরপুরে ১০৫ জন, গুলশানে ২৪ জন, উত্তরায় ৪১ জন এবং গোয়েন্দা বিভাগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২ হাজার ৫৬৬টি ইয়াবা, ১৬৪ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা এবং ৪৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ৮৪টি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল, দুটি এসএসডি কার্ড, দুটি হার্ডডিস্ক, একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র, একটি হ্যান্ড পাঞ্চ এবং ৮ লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
মন্তব্যসমূহ