ঢাকা, বাংলাদেশ
২৪° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

বালেন শাহকে ‘নেপালি হিটলার’ বললেন সংসদ সদস্য

বালেন শাহকে ‘নেপালি হিটলার’ বললেন সংসদ সদস্য
বালেন্দ্র শাহ । ছবি : সংগৃহিত
ফলো করুন

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র ‘বালেন’ শাহের শাসনপদ্ধতি ও প্রশাসনিক কার্যক্রমের কঠোর সমালোচনা করে তাকে ‘নেপালি হিটলার’ বলে আখ্যা দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের সদস্য মহন্ত ঠাকুর।

বুধবার নেপালের পার্লামেন্টের উচ্চকক্ষ জাতীয় পরিষদের এক বৈঠকে দেওয়া বক্তব্যে জনতা সমাজবাদী পার্টির এই সংসদ সদস্য এমন মন্তব্য করেন।

বালেন শাহের নেতৃত্বাধীন প্রশাসনকে ‘অদক্ষ’ ও ‘অকার্যকর’ হিসেবে উল্লেখ করে মহন্ত ঠাকুর বলেন, সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। সরকারের কার্যক্রমের কারণে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়ছে বলেও দাবি করেন তিনি।

প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরকারের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তার অভিযোগ, কর্মকর্তাদের পদ থেকে সরিয়ে দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অস্থিরতা তৈরি হচ্ছে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের নেওয়া নীতির সমালোচনা করে মহন্ত ঠাকুর বলেন, বেসরকারি বিদ্যালয় ও নার্সিং হোমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হলে লাখ লাখ শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তির ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে।

সরকারের এমন অনড় অবস্থান নেপালের অর্থনীতিকে আরও দুর্বল করে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মহন্ত ঠাকুর আরও দাবি করেন, বর্তমান প্রশাসন ট্রেড ইউনিয়ন ও ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদ সহ্য করতে পারছে না। এসব সংগঠন বিলুপ্ত করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কার্যালয়ের কার্যক্রমেও হস্তক্ষেপের চেষ্টা চলছে।

সরকারের আচরণকে একনায়কতান্ত্রিক উল্লেখ করে তিনি বলেন, “তিনি (বালেন শাহ) যা বলছেন তা-ই যেন আইন হয়ে দাঁড়াচ্ছে, যা দেশকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।”

প্রধানমন্ত্রীর শাসনপদ্ধতির সমালোচনা করতে গিয়ে মহন্ত ঠাকুর তাকে ‘নেপালি হিটলার’ হিসেবে আখ্যা দেন। তার এমন মন্তব্যের পর নেপালের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

সূত্র: রাতোপাতি

ট্যাগ : নেপাল বালেন্দ্র শাহ মহন্ত ঠাকুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


বালেন শাহকে ‘নেপালি হিটলার’ বললেন সংসদ সদস্য

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র ‘বালেন’ শাহের শাসনপদ্ধতি ও প্রশাসনিক কার্যক্রমের কঠোর সমালোচনা করে তাকে ‘নেপালি হিটলার’ বলে আখ্যা দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের সদস্য মহন্ত ঠাকুর।

বুধবার নেপালের পার্লামেন্টের উচ্চকক্ষ জাতীয় পরিষদের এক বৈঠকে দেওয়া বক্তব্যে জনতা সমাজবাদী পার্টির এই সংসদ সদস্য এমন মন্তব্য করেন।

বালেন শাহের নেতৃত্বাধীন প্রশাসনকে ‘অদক্ষ’ ও ‘অকার্যকর’ হিসেবে উল্লেখ করে মহন্ত ঠাকুর বলেন, সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। সরকারের কার্যক্রমের কারণে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়ছে বলেও দাবি করেন তিনি।

প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরকারের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তার অভিযোগ, কর্মকর্তাদের পদ থেকে সরিয়ে দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অস্থিরতা তৈরি হচ্ছে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের নেওয়া নীতির সমালোচনা করে মহন্ত ঠাকুর বলেন, বেসরকারি বিদ্যালয় ও নার্সিং হোমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হলে লাখ লাখ শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তির ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে।

সরকারের এমন অনড় অবস্থান নেপালের অর্থনীতিকে আরও দুর্বল করে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মহন্ত ঠাকুর আরও দাবি করেন, বর্তমান প্রশাসন ট্রেড ইউনিয়ন ও ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদ সহ্য করতে পারছে না। এসব সংগঠন বিলুপ্ত করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কার্যালয়ের কার্যক্রমেও হস্তক্ষেপের চেষ্টা চলছে।

সরকারের আচরণকে একনায়কতান্ত্রিক উল্লেখ করে তিনি বলেন, “তিনি (বালেন শাহ) যা বলছেন তা-ই যেন আইন হয়ে দাঁড়াচ্ছে, যা দেশকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।”

প্রধানমন্ত্রীর শাসনপদ্ধতির সমালোচনা করতে গিয়ে মহন্ত ঠাকুর তাকে ‘নেপালি হিটলার’ হিসেবে আখ্যা দেন। তার এমন মন্তব্যের পর নেপালের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

সূত্র: রাতোপাতি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ