ঢাকা, বাংলাদেশ
২৪° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

বাতিল ফাইনালিসিমার লড়াই এবার বিশ্বকাপ ফাইনালে

বাতিল ফাইনালিসিমার লড়াই এবার বিশ্বকাপ ফাইনালে
ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে হ্যারি কেইন ও জুড বেলিংহামদের ইংল্যান্ডকে বিদায় করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে উঠেছে লিওনেল মেসির দল।

আগামী রবিবার নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নের এই মুখোমুখি লড়াইকে ঘিরে ইতোমধ্যেই ফুটবল বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন। এরপর সবার নজর ছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের দিকে। আর্জেন্টিনার জয়ের ফলে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে স্পেন ও আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত দ্বৈরথ নিশ্চিত হয়েছে।

এই দুই দলের মুখোমুখি হওয়ার কথা ছিল চলতি বছরের মার্চে ফাইনালিসিমায়। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনাকে নিয়ে আয়োজনের পরিকল্পনা করা হলেও বিভিন্ন জটিলতায় ম্যাচটি আর মাঠে গড়ায়নি।

প্রাথমিকভাবে কাতারের দোহায় ম্যাচটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির কারণে ভেন্যু পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়। পরে মাদ্রিদে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও আর্জেন্টিনা তাতে সম্মতি দেয়নি।

আর্জেন্টিনার আপত্তি ছিল, স্পেনের মাঠে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করা হলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। দুই পক্ষের মধ্যে শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় ফাইনালিসিমা বাতিল হয়ে যায়।

যে লড়াইটি আলাদা একটি প্রতিযোগিতায় হওয়ার কথা ছিল, সেটিই এবার বিশ্বকাপ ফাইনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে এই ম্যাচকে অনেকেই বাতিল হয়ে যাওয়া ফাইনালিসিমার নতুন সংস্করণ হিসেবে দেখছেন।

একদিকে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সে এগিয়ে চলা স্পেন, অন্যদিকে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে আর্জেন্টিনা। দুই মহাদেশের সেরা দুই দলের এই ম্যাচ তাই বিশ্বকাপের স্বপ্নের ফাইনাল হিসেবে বিবেচিত হচ্ছে।

এখন অপেক্ষা শুধু চূড়ান্ত লড়াইয়ের। নিউ জার্সির ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার মহারণেই নির্ধারিত হবে বিশ্ব ফুটবলের নতুন চ্যাম্পিয়ন।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনা স্পেন ফাইনাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


বাতিল ফাইনালিসিমার লড়াই এবার বিশ্বকাপ ফাইনালে

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে হ্যারি কেইন ও জুড বেলিংহামদের ইংল্যান্ডকে বিদায় করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে উঠেছে লিওনেল মেসির দল।

আগামী রবিবার নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নের এই মুখোমুখি লড়াইকে ঘিরে ইতোমধ্যেই ফুটবল বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন। এরপর সবার নজর ছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের দিকে। আর্জেন্টিনার জয়ের ফলে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে স্পেন ও আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত দ্বৈরথ নিশ্চিত হয়েছে।

এই দুই দলের মুখোমুখি হওয়ার কথা ছিল চলতি বছরের মার্চে ফাইনালিসিমায়। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনাকে নিয়ে আয়োজনের পরিকল্পনা করা হলেও বিভিন্ন জটিলতায় ম্যাচটি আর মাঠে গড়ায়নি।

প্রাথমিকভাবে কাতারের দোহায় ম্যাচটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির কারণে ভেন্যু পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়। পরে মাদ্রিদে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও আর্জেন্টিনা তাতে সম্মতি দেয়নি।

আর্জেন্টিনার আপত্তি ছিল, স্পেনের মাঠে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করা হলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। দুই পক্ষের মধ্যে শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় ফাইনালিসিমা বাতিল হয়ে যায়।

যে লড়াইটি আলাদা একটি প্রতিযোগিতায় হওয়ার কথা ছিল, সেটিই এবার বিশ্বকাপ ফাইনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে এই ম্যাচকে অনেকেই বাতিল হয়ে যাওয়া ফাইনালিসিমার নতুন সংস্করণ হিসেবে দেখছেন।

একদিকে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সে এগিয়ে চলা স্পেন, অন্যদিকে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে আর্জেন্টিনা। দুই মহাদেশের সেরা দুই দলের এই ম্যাচ তাই বিশ্বকাপের স্বপ্নের ফাইনাল হিসেবে বিবেচিত হচ্ছে।

এখন অপেক্ষা শুধু চূড়ান্ত লড়াইয়ের। নিউ জার্সির ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার মহারণেই নির্ধারিত হবে বিশ্ব ফুটবলের নতুন চ্যাম্পিয়ন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ