ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাই গণঅভ্যুত্থান ইতিহাসে সংরক্ষণের আহ্বান জামায়াতের

ছবি : সংগৃহিত
ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থানকে ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষণ করার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাগুলো ইতিহাসের পাতায় তুলে ধরার দায়িত্ব সরকারকেই নিতে হবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন, তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, জুলাই অধিদপ্তরের উদ্যোগে শহীদদের প্রোফাইল এবং আহত ও পঙ্গু ব্যক্তিদের তথ্য সংরক্ষণের যে কার্যক্রম চলছে, তা আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকারি দল থেকেও বলছি, জুলাই আমাদের; বিরোধী দল থেকেও বলছি, জুলাই আমাদের। তাই জুলাই যেন সত্যিকার অর্থেই সবার হয়ে ওঠে, সেটাই আমরা দেখতে চাই।’

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল।

এ ছাড়া জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠনের বিষয়ে সরকারের আশ্বাসকে স্বাগত জানান তিনি।

বর্তমান জাতীয় সংসদ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এটি একটি ব্যতিক্রমী সংসদ। সংসদের কার্যক্রম যত বেশি সুন্দর ও গঠনমূলক হবে, মানুষের হতাশা তত কমবে, রাষ্ট্রের প্রতি আস্থা বাড়বে এবং দেশ গঠনে সবাই উৎসাহিত হবে।

ট্যাগ : জামায়াতে ইসলামী জুলাই গণঅভ্যুত্থান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ইতিহাসে সংরক্ষণের আহ্বান জামায়াতের

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানকে ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষণ করার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাগুলো ইতিহাসের পাতায় তুলে ধরার দায়িত্ব সরকারকেই নিতে হবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন, তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, জুলাই অধিদপ্তরের উদ্যোগে শহীদদের প্রোফাইল এবং আহত ও পঙ্গু ব্যক্তিদের তথ্য সংরক্ষণের যে কার্যক্রম চলছে, তা আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকারি দল থেকেও বলছি, জুলাই আমাদের; বিরোধী দল থেকেও বলছি, জুলাই আমাদের। তাই জুলাই যেন সত্যিকার অর্থেই সবার হয়ে ওঠে, সেটাই আমরা দেখতে চাই।’

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল।

এ ছাড়া জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠনের বিষয়ে সরকারের আশ্বাসকে স্বাগত জানান তিনি।

বর্তমান জাতীয় সংসদ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এটি একটি ব্যতিক্রমী সংসদ। সংসদের কার্যক্রম যত বেশি সুন্দর ও গঠনমূলক হবে, মানুষের হতাশা তত কমবে, রাষ্ট্রের প্রতি আস্থা বাড়বে এবং দেশ গঠনে সবাই উৎসাহিত হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ