ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাই শহীদ দিবসে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব

ছবি : সংগৃহিত
ফলো করুন

জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন বা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মহল যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব সদর দপ্তর জানায়, সার্বিক ঝুঁকি বিশ্লেষণ করে গোয়েন্দা সংস্থা, স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জুলাই শহীদ দিবসের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, দিবসটি উপলক্ষে জারি করা আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে তারা। নিরাপত্তা ঝুঁকিপূর্ণ স্থানগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আগাম তথ্য সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভগুলোর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

র‌্যাব জানায়, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডসহ প্রয়োজনীয় টিম প্রস্তুত রাখা হয়েছে।

জুলাই শহীদ দিবসের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছে র‌্যাব। কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে স্থানীয় র‌্যাব সদস্য বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ : র‌্যাব জুলাই শহীদ দিবস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জুলাই শহীদ দিবসে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন বা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মহল যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব সদর দপ্তর জানায়, সার্বিক ঝুঁকি বিশ্লেষণ করে গোয়েন্দা সংস্থা, স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জুলাই শহীদ দিবসের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, দিবসটি উপলক্ষে জারি করা আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে তারা। নিরাপত্তা ঝুঁকিপূর্ণ স্থানগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আগাম তথ্য সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভগুলোর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

র‌্যাব জানায়, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডসহ প্রয়োজনীয় টিম প্রস্তুত রাখা হয়েছে।

জুলাই শহীদ দিবসের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছে র‌্যাব। কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে স্থানীয় র‌্যাব সদস্য বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ