ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজের পর বাব আল-মান্দেবও বন্ধের হুমকি ইরানের

সংগৃহীত ছবি
ফলো করুন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটের মধ্যেই এবার লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালিকে ঘিরে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে ইরান ইয়েমেনের হুথি মিত্রদের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ জলপথেও উত্তেজনা সৃষ্টি করতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালিকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এবার বাব আল-মান্দেব প্রণালিকে দ্বিতীয় চাপের কেন্দ্র হিসেবে ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে তেহরান।

বাব আল-মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে। সৌদি আরবের তেল রপ্তানি এবং বৈশ্বিক বাণিজ্যের বড় অংশ এই জলপথের ওপর নির্ভরশীল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে জানা গেছে, হুথি আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ সতর্ক করেছেন, ইয়েমেনে হামলা অব্যাহত থাকলে বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে। এতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে বলেও দাবি করেন তিনি।

বিশ্লেষক ফাওয়াজ গেরগেস বলেন, ইরান ওয়াশিংটনকে দেখাতে চাইছে যে প্রয়োজনে হরমুজ ও বাব আল-মান্দেবের মতো দুটি গুরুত্বপূর্ণ জলপথকে একসঙ্গে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বাব আল-মান্দেব বন্ধ করা হলে তা শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি করতে পারে।

গাজা যুদ্ধ শুরুর পর থেকেই হুথিরা লোহিত সাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। এর ফলে অনেক আন্তর্জাতিক শিপিং কোম্পানি দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে বাধ্য হয়েছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি বাব আল-মান্দেব

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

হরমুজের পর বাব আল-মান্দেবও বন্ধের হুমকি ইরানের

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটের মধ্যেই এবার লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালিকে ঘিরে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে ইরান ইয়েমেনের হুথি মিত্রদের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ জলপথেও উত্তেজনা সৃষ্টি করতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালিকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এবার বাব আল-মান্দেব প্রণালিকে দ্বিতীয় চাপের কেন্দ্র হিসেবে ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে তেহরান।

বাব আল-মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে। সৌদি আরবের তেল রপ্তানি এবং বৈশ্বিক বাণিজ্যের বড় অংশ এই জলপথের ওপর নির্ভরশীল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে জানা গেছে, হুথি আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ সতর্ক করেছেন, ইয়েমেনে হামলা অব্যাহত থাকলে বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে। এতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে বলেও দাবি করেন তিনি।

বিশ্লেষক ফাওয়াজ গেরগেস বলেন, ইরান ওয়াশিংটনকে দেখাতে চাইছে যে প্রয়োজনে হরমুজ ও বাব আল-মান্দেবের মতো দুটি গুরুত্বপূর্ণ জলপথকে একসঙ্গে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বাব আল-মান্দেব বন্ধ করা হলে তা শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি করতে পারে।

গাজা যুদ্ধ শুরুর পর থেকেই হুথিরা লোহিত সাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। এর ফলে অনেক আন্তর্জাতিক শিপিং কোম্পানি দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে বাধ্য হয়েছে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ