ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬১ লাখ পরিবার

সংগৃহীত ছবি
ফলো করুন

২০২৯-৩০ অর্থবছরের মধ্যে দেশের ১ কোটি ৬১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রীর পক্ষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ৪৪ জেলার ৫৫ উপজেলায় তিন ধাপে পাইলট প্রকল্প পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে ৬৯ হাজার ৩৮৭টি নারী-প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা দেওয়া হয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশব্যাপী সমন্বিত পরিবার শুমারি পরিচালনা করা হবে। এতে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারের তথ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

শুমারির তথ্যের ভিত্তিতে ১ কোটি ৬১ লাখ পরিবারকে আধুনিক তথ্যভান্ডারের আওতায় এনে আগামী চার বছরের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। মাঠপর্যায়ের জরিপ ও প্রক্সি মিনস টেস্ট স্কোরের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগী নির্বাচনের কথা জানিয়েছে সরকার।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এ লক্ষ্যে তথ্য সংগ্রহকারী নিয়োগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা, ২০২৬’ জারি করা হয়েছে। ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’-এর খসড়াও গেজেট প্রকাশের জন্য মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

ঢাকা-১৮ আসনে পাইলট প্রকল্পের আওতায় কড়াইল, সাততলা, ভাষানটেক, অলিমিয়ার টেক ও বাগানবাড়ী বস্তির কিছু এলাকায় কার্যক্রম শুরু হয়েছে। পরিবার শুমারি শেষ হলে উত্তরা ও আশপাশের এলাকাতেও চলতি অর্থবছরে ব্যাপকভাবে কার্ড বিতরণ করা হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সরকারি ভাতা, খাদ্য সহায়তা ও সামাজিক নিরাপত্তা সুবিধা একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে।

ট্যাগ : জাতীয় সংসদ ফ্যামিলি কার্ড ফারজানা শারমিন পুতুল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬১ লাখ পরিবার

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

২০২৯-৩০ অর্থবছরের মধ্যে দেশের ১ কোটি ৬১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রীর পক্ষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ৪৪ জেলার ৫৫ উপজেলায় তিন ধাপে পাইলট প্রকল্প পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে ৬৯ হাজার ৩৮৭টি নারী-প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা দেওয়া হয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশব্যাপী সমন্বিত পরিবার শুমারি পরিচালনা করা হবে। এতে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারের তথ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

শুমারির তথ্যের ভিত্তিতে ১ কোটি ৬১ লাখ পরিবারকে আধুনিক তথ্যভান্ডারের আওতায় এনে আগামী চার বছরের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। মাঠপর্যায়ের জরিপ ও প্রক্সি মিনস টেস্ট স্কোরের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগী নির্বাচনের কথা জানিয়েছে সরকার।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এ লক্ষ্যে তথ্য সংগ্রহকারী নিয়োগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা, ২০২৬’ জারি করা হয়েছে। ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’-এর খসড়াও গেজেট প্রকাশের জন্য মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

ঢাকা-১৮ আসনে পাইলট প্রকল্পের আওতায় কড়াইল, সাততলা, ভাষানটেক, অলিমিয়ার টেক ও বাগানবাড়ী বস্তির কিছু এলাকায় কার্যক্রম শুরু হয়েছে। পরিবার শুমারি শেষ হলে উত্তরা ও আশপাশের এলাকাতেও চলতি অর্থবছরে ব্যাপকভাবে কার্ড বিতরণ করা হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সরকারি ভাতা, খাদ্য সহায়তা ও সামাজিক নিরাপত্তা সুবিধা একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ