ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরীক্ষা নেওয়া হয়েছে

সংগৃহীত ছবি
ফলো করুন

সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা এবং আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করেই এইচএসসি ও সমমানের পরীক্ষা বহাল রাখা হয়েছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি ওঠে।

রুমিন ফারহানা জানতে চান, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের দুর্ভোগের মধ্যেও গুরুত্বপূর্ণ এই পরীক্ষা এক বা দুই দিনের জন্য পেছানো হলো না কেন।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরিস্থিতি বিবেচনায় প্রথমে রাঙামাটি, পরে বান্দরবান, খাগড়াছড়ি এবং শেষ পর্যন্ত পুরো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি জানান, পরীক্ষার আগের দিন বিকেল ৫টা পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় ৬৪ জেলার পুলিশ সুপার, আট বিভাগের বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সবাই আবহাওয়া ভালো থাকার কথা জানানোয় পরীক্ষা বহাল রাখা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, পরদিন সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠে পানি জমে যাওয়ার খবর পাওয়ার পর স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে নৌকায় করে পরীক্ষার্থীদের পাঁচতলা ভবনে পৌঁছে পরীক্ষা নেওয়া হয়।

তাঁর দাবি, কুমিল্লা সরকারি মহিলা কলেজ ছাড়া দেশের অন্য কোথাও দুর্যোগের কারণে পরীক্ষা গ্রহণে সমস্যা হয়নি। স্থানীয় প্রশাসনকে প্রয়োজনে পরীক্ষা বিলম্বিত, কেন্দ্র স্থানান্তর বা পরীক্ষা স্থগিত করার ক্ষমতাও দেওয়া হয়েছিল।

তিনি আরও জানান, এক পরীক্ষার্থীর পোশাক ভিজে গেলে বাড়ি থেকে পোশাক এনে দেওয়া হয়। তাঁকে এক ঘণ্টা পরে পরীক্ষা শুরু এবং অতিরিক্ত সময় দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল।

পদার্থবিজ্ঞান পরীক্ষার ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকার বিষয়টিও স্বীকার করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

মন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগেই প্রশ্নপত্র মডারেশনের কাজ শেষ হয়েছিল। তারপরও ভুল ধরা পড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগ : শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষা রুমিন ফারহানা পদার্থবিজ্ঞান পরীক্ষা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরীক্ষা নেওয়া হয়েছে

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা এবং আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করেই এইচএসসি ও সমমানের পরীক্ষা বহাল রাখা হয়েছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি ওঠে।

রুমিন ফারহানা জানতে চান, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের দুর্ভোগের মধ্যেও গুরুত্বপূর্ণ এই পরীক্ষা এক বা দুই দিনের জন্য পেছানো হলো না কেন।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরিস্থিতি বিবেচনায় প্রথমে রাঙামাটি, পরে বান্দরবান, খাগড়াছড়ি এবং শেষ পর্যন্ত পুরো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি জানান, পরীক্ষার আগের দিন বিকেল ৫টা পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় ৬৪ জেলার পুলিশ সুপার, আট বিভাগের বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সবাই আবহাওয়া ভালো থাকার কথা জানানোয় পরীক্ষা বহাল রাখা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, পরদিন সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠে পানি জমে যাওয়ার খবর পাওয়ার পর স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে নৌকায় করে পরীক্ষার্থীদের পাঁচতলা ভবনে পৌঁছে পরীক্ষা নেওয়া হয়।

তাঁর দাবি, কুমিল্লা সরকারি মহিলা কলেজ ছাড়া দেশের অন্য কোথাও দুর্যোগের কারণে পরীক্ষা গ্রহণে সমস্যা হয়নি। স্থানীয় প্রশাসনকে প্রয়োজনে পরীক্ষা বিলম্বিত, কেন্দ্র স্থানান্তর বা পরীক্ষা স্থগিত করার ক্ষমতাও দেওয়া হয়েছিল।

তিনি আরও জানান, এক পরীক্ষার্থীর পোশাক ভিজে গেলে বাড়ি থেকে পোশাক এনে দেওয়া হয়। তাঁকে এক ঘণ্টা পরে পরীক্ষা শুরু এবং অতিরিক্ত সময় দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল।

পদার্থবিজ্ঞান পরীক্ষার ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকার বিষয়টিও স্বীকার করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

মন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগেই প্রশ্নপত্র মডারেশনের কাজ শেষ হয়েছিল। তারপরও ভুল ধরা পড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ