ঢাকা, বাংলাদেশ
২৮° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

বিশ্বকাপের তালিকা থেকে বাদ পড়া ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

বিশ্বকাপের তালিকা থেকে বাদ পড়া ডাচ রেফারির আকস্মিক মৃত্যু
ছবি : সংগৃহিত
ফলো করুন

নেদারল্যান্ডসের ফুটবল রেফারি রব ডাইপেরিঙ্ক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।

ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ডাইপেরিঙ্কের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। সংস্থাটি বলেছে, তার মৃত্যুতে ফুটবল অঙ্গন আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন সম্মানিত রেফারিকে হারিয়েছে। একই সঙ্গে তারা একজন ভালো ও নিবেদিত সহকর্মীকেও হারিয়েছে।

২০২৬ ফিফা বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন ডাইপেরিঙ্ক। তবে লন্ডনে একটি অভিযোগের পর পুলিশের তদন্তের কারণে গত মে মাসে ফিফার চূড়ান্ত তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়।

গত ৯ এপ্রিল লন্ডনের ক্রয়ডনে এক কিশোরকে যৌন হয়রানির অভিযোগ পাওয়ার পর ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ ডাইপেরিঙ্ককে গ্রেফতার করেছিল। পুলিশ সিসিটিভি ফুটেজ, ডিজিটাল যন্ত্র ও অন্যান্য তথ্য-প্রমাণ পরীক্ষা করে। পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় পরে তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত হয়।

তদন্তে অভিযোগ প্রমাণিত না হলেও ফিফা তাকে বিশ্বকাপের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। পরবর্তী সময়ে ডাচ গণমাধ্যমকে ডাইপেরিঙ্ক জানিয়েছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তিনি শুরু থেকেই পুলিশকে সহযোগিতা করেছেন এবং ফিফা, উয়েফা কিংবা ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে কোনো তথ্য গোপন করেননি।

বিশ্বকাপের তালিকা থেকে বাদ পড়ার ঘটনায় হতাশার কথাও জানিয়েছিলেন তিনি। তদন্ত শেষ হওয়ার পর ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে ঘরোয়া ফুটবলে তার দায়িত্ব পালনের সুযোগ বহাল ছিল।

ডাইপেরিঙ্ক ২০১৭ সাল থেকে নেদারল্যান্ডসের শীর্ষ লিগে নিয়মিত রেফারির দায়িত্ব পালন করছিলেন। আন্তর্জাতিক পর্যায়েও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে তার অভিজ্ঞতা ছিল। ইউরো ২০২৪ ও প্যারিস অলিম্পিকের ফুটবল প্রতিযোগিতায়ও তিনি দায়িত্ব পালন করেন।

তার আকস্মিক মৃত্যুতে নেদারল্যান্ডসসহ আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে শোক নেমে এসেছে। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন ডাইপেরিঙ্কের পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফুটবল রেফারি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


বিশ্বকাপের তালিকা থেকে বাদ পড়া ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

নেদারল্যান্ডসের ফুটবল রেফারি রব ডাইপেরিঙ্ক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।

ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ডাইপেরিঙ্কের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। সংস্থাটি বলেছে, তার মৃত্যুতে ফুটবল অঙ্গন আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন সম্মানিত রেফারিকে হারিয়েছে। একই সঙ্গে তারা একজন ভালো ও নিবেদিত সহকর্মীকেও হারিয়েছে।

২০২৬ ফিফা বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন ডাইপেরিঙ্ক। তবে লন্ডনে একটি অভিযোগের পর পুলিশের তদন্তের কারণে গত মে মাসে ফিফার চূড়ান্ত তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়।

গত ৯ এপ্রিল লন্ডনের ক্রয়ডনে এক কিশোরকে যৌন হয়রানির অভিযোগ পাওয়ার পর ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ ডাইপেরিঙ্ককে গ্রেফতার করেছিল। পুলিশ সিসিটিভি ফুটেজ, ডিজিটাল যন্ত্র ও অন্যান্য তথ্য-প্রমাণ পরীক্ষা করে। পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় পরে তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত হয়।

তদন্তে অভিযোগ প্রমাণিত না হলেও ফিফা তাকে বিশ্বকাপের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। পরবর্তী সময়ে ডাচ গণমাধ্যমকে ডাইপেরিঙ্ক জানিয়েছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তিনি শুরু থেকেই পুলিশকে সহযোগিতা করেছেন এবং ফিফা, উয়েফা কিংবা ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে কোনো তথ্য গোপন করেননি।

বিশ্বকাপের তালিকা থেকে বাদ পড়ার ঘটনায় হতাশার কথাও জানিয়েছিলেন তিনি। তদন্ত শেষ হওয়ার পর ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে ঘরোয়া ফুটবলে তার দায়িত্ব পালনের সুযোগ বহাল ছিল।

ডাইপেরিঙ্ক ২০১৭ সাল থেকে নেদারল্যান্ডসের শীর্ষ লিগে নিয়মিত রেফারির দায়িত্ব পালন করছিলেন। আন্তর্জাতিক পর্যায়েও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে তার অভিজ্ঞতা ছিল। ইউরো ২০২৪ ও প্যারিস অলিম্পিকের ফুটবল প্রতিযোগিতায়ও তিনি দায়িত্ব পালন করেন।

তার আকস্মিক মৃত্যুতে নেদারল্যান্ডসসহ আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে শোক নেমে এসেছে। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন ডাইপেরিঙ্কের পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ