ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৪৫৬১

ছবি : সংগৃহিত
ফলো করুন

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৫৬১ জনে পৌঁছেছে। দুর্যোগে আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন।

সোমবার, ১৩ জুলাই দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য প্রকাশ করেন। সংবাদটি মঙ্গলবার, ১৪ জুলাই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়।

রদ্রিগেজ জানান, ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে খাবার, চিকিৎসাসামগ্রী, পানি ও অন্যান্য জরুরি সহায়তা দেওয়া হয়েছে।

ভূমিকম্পে ঘরবাড়ি হারানো মানুষের জন্য ১০৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্রে বর্তমানে ২০ হাজার ২৩১ জন অবস্থান করছেন। এ ছাড়া ১৭ হাজার ৯০৭ জন এখনো স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন।

সরকারি হিসাবে, ভূমিকম্পে অন্তত ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের কাজ অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গত ২৪ জুন ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী কম্পনের কারণে বিস্তীর্ণ এলাকায় ভূমিধস ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের স্থায়ী আবাসনের ব্যবস্থা এবং বিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্মাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : ভূমিকম্প ভেনেজুয়েলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৪৫৬১

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৫৬১ জনে পৌঁছেছে। দুর্যোগে আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন।

সোমবার, ১৩ জুলাই দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য প্রকাশ করেন। সংবাদটি মঙ্গলবার, ১৪ জুলাই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়।

রদ্রিগেজ জানান, ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে খাবার, চিকিৎসাসামগ্রী, পানি ও অন্যান্য জরুরি সহায়তা দেওয়া হয়েছে।

ভূমিকম্পে ঘরবাড়ি হারানো মানুষের জন্য ১০৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্রে বর্তমানে ২০ হাজার ২৩১ জন অবস্থান করছেন। এ ছাড়া ১৭ হাজার ৯০৭ জন এখনো স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন।

সরকারি হিসাবে, ভূমিকম্পে অন্তত ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের কাজ অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গত ২৪ জুন ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী কম্পনের কারণে বিস্তীর্ণ এলাকায় ভূমিধস ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের স্থায়ী আবাসনের ব্যবস্থা এবং বিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্মাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ