যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতা ও সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। শনিবার সন্ধ্যায় তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে মারা যান বলে তার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার (১২ জুলাই) গ্রাহামের কার্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে সবার দোয়া ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানানো হয় এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করা হয়।
দক্ষিণ ক্যারোলাইনা থেকে নির্বাচিত লিন্ডসে গ্রাহাম ২০০২ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪ এবং ২০২০ সালে পুনর্নির্বাচিত হয়ে টানা দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৯৪ সালে তিনি প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন।
সিনেটে দায়িত্ব পালনকালে তিনি বাজেট কমিটির চেয়ারম্যানসহ বরাদ্দ, বিচার বিভাগীয় এবং পরিবেশ ও গণপূর্তবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে দায়িত্ব পালন করেন।
পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিতে গ্রাহাম ছিলেন কড়া অবস্থানের জন্য পরিচিত। ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমর্থন করেছিলেন তিনি। এছাড়া ইরানকে ঘিরে কঠোর নীতির পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি সন্ত্রাসবিরোধী বিভিন্ন উদ্যোগেরও সমর্থক ছিলেন।
লিন্ডসে গ্রাহাম দীর্ঘদিন ধরে ইসরায়েলের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। মধ্যপ্রাচ্য ইস্যুতে তিনি প্রায়ই ইসরায়েলের পক্ষে অবস্থান নিতেন। তার মৃত্যুর পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় শোক প্রকাশ করে তাকে দেশটির একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছে।
২০১৬ সালে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রাইমারি শুরুর আগেই তিনি সরে দাঁড়ান। সে সময় ডোনাল্ড ট্রাম্পের সমালোচক হলেও পরবর্তীতে তিনি ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগীতে পরিণত হন।
সূত্র : আল জাজিরা














মন্তব্যসমূহ