ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হচ্ছে কেন্দ্রীয় অনলাইন নজরদারি

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে আইপি-ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কেন্দ্রীয় অনলাইন মনিটরিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত ক্লাস পরিচালনা, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, কেন্দ্রীয় অনলাইন মনিটরিং ব্যবস্থা বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে মাউশির আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

আগামী ১৩ জুলাই সোমবার বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

নির্দেশনা বাস্তবায়নে দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হচ্ছে কেন্দ্রীয় অনলাইন নজরদারি

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে আইপি-ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কেন্দ্রীয় অনলাইন মনিটরিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত ক্লাস পরিচালনা, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, কেন্দ্রীয় অনলাইন মনিটরিং ব্যবস্থা বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে মাউশির আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

আগামী ১৩ জুলাই সোমবার বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

নির্দেশনা বাস্তবায়নে দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ